Breaking News
 
Assam polls 2026: অসমে বিজেপির প্রথম প্রার্থিতালিকা প্রকাশ, জালুকবাড়ি থেকে ফের লড়বেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা Mamata Banerjee: ‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চলছে!’ অফিসারদের ভিন্‌রাজ্যে পাঠানো নিয়ে কমিশনকে তোপ মমতার West Bengal Assembly Election: পানিহাটিতে হাই-ভোল্টেজ লড়াই! তৃণমূলের দুর্গে বিজেপির বাজি ‘অভয়া’র মা, কোন দিকে ঘুরবে জনমত? West Bengal Assembly Election: ১৩ আইপিএস-এর বিদায় ঘণ্টা বাজল! কিন্তু ভোটের ময়দানে বিধাননগর ও শিলিগুড়িতে কেন পুরনো মুখেই ভরসা? West Bengal Assembly Election: শুভেন্দুর ভবানীপুর সফরে ‘গো ব্যাক’ ধ্বনি! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে থানা ঘেরাও বিরোধী দলনেতার West Bengal Assembly Election:ভাঙড়ে ফের রক্তপাত! নিভৃত এলাকায় বোমা তৈরির সময় বিপত্তি, বিস্ফোরণে উড়ে গেল চাল

 

Country

1 year ago

Aditya Thackeray: ইন্ডি জোট সংবিধান ও গণতন্ত্রের জন্য লড়াই করছে : আদিত্য ঠাকরে

Aditya Thackeray
Aditya Thackeray

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইন্ডি জোট দেশের সংবিধান ও গণতন্ত্রের জন্য লড়াই করছে। জোর দিয়ে বললেন উদ্ধব ঠাকরে শিবিরের নেতা আদিত্য ঠাকরে। মুম্বইয়ে এক সাংবাদিক সম্মেলনে আদিত্য ঠাকরে বলেছেন, "লোকসভা হোক অথবা বিভিন্ন রাজ্যে, আমাদের জোট আমাদের সংবিধান এবং জনগণের কণ্ঠস্বরের জন্য লড়াই করছে। মমতা দিদি আমাদের খুব কাছের, তিনি একজন ভালো নেত্রী। এবার দিল্লিতে নির্বাচনের মাঠে নামবেন কেজরিওয়াল সাহেব। সুতরাং, এই সমস্ত নেতাদের একে অপরের সঙ্গে কথা বলা উচিত।"

ইভিএম-এর বিরোধিতা করে আদিত্য ঠাকরে বলেছেন, "জনগণের একটাই দাবি, ব্যালট পেপারে মক পোল করা হোক। মক পোল কিছুই বদলাবে না, সরকার অথবা ইভিএম ম্যান্ডেটও না। কিন্তু আমরা সত্য জানতে পারব। এই দেশ চলে 'সত্যমেব জয়তে', 'সত্তামেব জয়তে' নয়। মুখ্য নির্বাচন কমিশনারই 'সত্তামেব জয়তে' নিয়ে কাজ করছেন।"

You might also like!