Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Country

8 months ago

COVID-19 cases in Maharashtra: মহারাষ্ট্রে ফের করোনা-আতঙ্ক, বিগত ২৪ ঘণ্টায় ৩০টি নতুন সংক্রমণ, মৃত ৩

COVID-19 cases in Maharashtra
COVID-19 cases in Maharashtra

 

মুম্বই ,২৬ জুন :করোনার প্রকোপ কিছুটা কমলেও একেবারে শেষ হয়নি। মহারাষ্ট্রে বিগত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। মৃত্যু হয়েছে ৩ জনের। মৃতদের মধ্যে একজন সাতারা এবং দু'জন নাগপুরের বাসিন্দা। মহারাষ্ট্রের রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে ৮ জন মুম্বই,৩ জন থাণে,২ জন নবি মুম্বই ও ২ কল্যাণ-ডোম্বিভলি, ৮ জন পুণে, ৫ জন নাগপুর, ১ জন কোলহাপুর ও ১সাংলির বাসিন্দা। স্বাস্থ্য দফতরের সূত্রে জানা গিয়েছে , ১ জানুয়ারি থেকে এখনও পর্যন্ত মহারাষ্ট্রে ২,৪২৫ জন করোনা আক্রান্ত হয়েছে, মৃত্যু হয়েছে ৩৬ জনের। মোট ২৭,৩৯৪ জনের করোনা পরীক্ষা হয়েছে এবং ২,১৬৬ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন। শুধু মুম্বইতেই ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৯৭৩ জন সংক্রমিত, যার মধ্যে জুনেই ৫৩২ জন আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য দফতর পরিস্থিতির উপর নজর রাখছে এবং সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

You might also like!