Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Country

7 months ago

Surat Airport: মৌমাছি ঘুম কেড়ে নিল বিমানবন্দর ও দমকল কর্তাদের

Firefighters used high-pressure water jets to remove the swarm
Firefighters used high-pressure water jets to remove the swarm

 

সুরাট, ৮ জুলাই : একঝাঁক মৌমাছি কিভাবে ঘুম কেড়ে নিতে পারে, তার নমুনা সোমবার দেখা গেল সুরাট বিমানবন্দরে। মঙ্গলবারও কর্তৃপক্ষ বুঝে উঠতে পারেন নি, আশপাশে মৌচাক নেই, তাতেও এত মৌমাছি এলো কোথা থেকে! বিমানবন্দরে সুরাট থেকে জয়পুরগামী একটি বিমানে যাত্রীদের জিনিসপত্র তোলা হচ্ছিল। ওই সময় বিমানে চোখে পড়ে একঝাঁক মৌমাছি। কর্মীরা সে খবর জানান ওপরমহলে। ডাক পড়ে বিমানবন্দরের দমকলবাহিনীর। তারা জল ছিটিয়েও ওগুলিকে তাড়াতে ঘেমে নেয়ে ওঠেন তাঁরা। বেলা ৪টে ৪০ মিঃ-এ ইন্ডিগো-র বিমান ছাড়ার কথা ছিল। সেটি উড়ল আরও ৫০ মিঃ বাদে। কর্তৃপক্ষ থেকে দমকলবাহিনী— সবারই এক কথা। মৌমাছির সঙ্গেও যে যুদ্ধ করতে হবে, কে ভাবতে পেরেছিল? মঙ্গলবারও সেখানে মৌমাছির উৎসের তল্লাশি চলছে।

You might also like!