Country

17 hours ago

Delhi Building Collapse: দিল্লির রোহিণীতে বহুতল ভেঙে মৃত্যু ৩ জনের, এফআইআর দায়ের

Delhi Building Collapse
Delhi Building Collapse

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দিল্লির রোহিণীতে ৪-তলা বহুতল ভেঙে মৃত্যু হয়েছে ৩ জনের। ধ্বংসস্তূপ থেকে মোট ৪ জনকে উদ্ধার করা হয়, তাঁদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে, একজন হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার সকালে দিল্লি পুলিশ জানিয়েছে, বুধবার সন্ধ্যায় রোহিণী সেক্টর ১৬-তে সদ্য নির্মিত একটি বাড়ি ভেঙে পড়ে। এই ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। পুলিশ ইতিমধ্যেই একটি এফআইআর দায়ের করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় কে এন কাটজু মার্গ থানার অন্তর্গত রোহিণীর সেক্টর ১৬-এ একটি বাড়ি ভেঙে পড়ে। মৃতদের নাম - রাম (৪২), কাফে ওরফে নুরুল (২৪) ও রাম দুয়া (৬২)। সাদ্দাম ওরফে রবি (৩২) নামে একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এদিকে, বৃহস্পতিবারই প্রবল বৃষ্টি হয়েছে দিল্লিতে। মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, দিল্লির প্রধান সড়কগুলিতে জলমগ্ন পরিস্থিতি কাটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার নির্দেশে সমস্ত সরকারি সংস্থা সতর্ক রয়েছে। জলমগ্ন সমস্যা মোকাবিলায় দিল্লি সরকার যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে যাচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

You might also like!