Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Country

2 months ago

PoK protests: রাওয়ালকোটে পাক পুলিশের নির্বিচারে গুলি, নিহত ১৪ জন আন্দোলনকারী

14 killed, 24 injured in alleged firing by police in Rawalakot
14 killed, 24 injured in alleged firing by police in Rawalakot

 

রাওয়ালকোট, ২৮ জুলাই : পাকিস্তান অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটে পাক পুলিশের নির্বিচার গুলিতে অন্তত ১৪ জন আন্দোলনকারী মারা গিয়েছেন। জখম আরও অনেকে। সূত্রের খবর, সোমবার প্রতিবাদকারীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছিলেন। আচমকাই তাঁদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ছোড়া হয়। জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি দাবি করেছে, গুলিবিদ্ধ হয়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। অন্য একটি সূত্রের খবর, নিহতের সংখ্যা আরও বেশি। ওই ঘটনার পরে পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সোমবার সন্ধ্যায় রাওয়ালাকোটে পুলিশের গুলিবর্ষণে ১৪ জন নিহত হয়েছেন। জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটির অন্যতম সদস্য ইমতিয়াজ আসলাম বলেছেন, "পাকিস্তানের সন্ত্রাসী বাহিনী আমাদের নিরীহ যুবকদের ওপর গুলি চালিয়েছে; এর ফলে আমাদের ১৪ জন তরুণ নিহত হয়েছেন। আমি প্রবাসী কাশ্মীরিদের কাছে জোরালো আহ্বান জানাচ্ছি: আপনারা অবশ্যই পাকিস্তানের দূতাবাস, বিশ্বজুড়ে মানবাধিকার সংস্থা এবং রাষ্ট্রসঙ্ঘের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করুন।"

You might also like!