Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Cooking

2 years ago

Chili Garlic Mushrooms Recipe:চিলি গার্লিক মাসরুম আজই বাড়িতেই বানিয়ে ফেলুন

Chili Garlic Mushrooms
Chili Garlic Mushrooms

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ স্বাদ বদলাতে রেস্তোরাঁয় যাওয়ার কী দরকার। আমিষ হোক বা নিরামিষ পদ, ঘরেই বানিয়ে নিন রেস্তোরাঁর মতো সুস্বাদু সব পদ। মাশরুম দিয়েই বানানো যায় জিভে জল আনা এমন সব রেসিপি যা সহজেই টেক্কা দিতে পারে যে কোনও দুর্দান্ত আমিষ পদকেও। তাই আজ শিখে নিন চিলি গার্লিক মাসরুম বানানোর সহজ কৌশল আর ঝটপট বানিয়ে ফেলুন বাড়িতেই...

চিলি গার্লিক মাসরুম বানাতে লাগবে:

১ বাটি মাসরুম (২৫০-৩০০ গ্রাম), আধা বাটি টুকরো করা পেঁয়াজ, ১০-১২ কোয়া রসুন, ৩ চামচ কাঁচালঙ্কা কুচি, ৩ চামচ গোলমরিচ গুঁড়ো, ৪ চামচ মাখন, আধা বাটি টোম্যাটো পিউরি (টোম্যাটো সসও দিতে পারেন-১০০ গ্রাম), আধা কাপ ধনেপাতা কুচি, স্বাদ মতো নুন।

চিলি গার্লিক মাসরুম বানানোর পদ্ধতি:

প্রথমে প্যানে ২ চামচ মাখন দিন।

মাখন গলে গেলে প্যানে টুকরো করা পেঁয়াজ, রসুন ও কাঁচালঙ্কা কুচি দিয়ে নাড়তে থাকুন। যত ক্ষণ না পেঁয়াজ, রসুন লালচে হয়ে আসছে ততক্ষণ নাড়তে থাকুন।

প্যানে এবার টুকরো করে রাখা মাসরুম দিয়ে নাড়াচাড়া করতে থাকুন। কিছুক্ষণ ভাজার পর প্যানে ২ চামচ টোম্যাটো পিউরি দিয়ে দিন। সমস্ত উপকরণগুলি ভাল ভাবে মিশিয়ে নিন।

এবার প্যানে সামান্য নুন দিয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। রান্না নামানোর আগে কুচনো ধনেপাতা ছড়িয়ে দিন। পরিবেশন করুন রেস্তোরাঁর মতো চিলি গার্লিক মাসরুম।

You might also like!