Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Cooking

1 year ago

Food Recipe: আর একঘেয়ি পনিরের তরকারি নয়, জেনে নিন 'পনির পসন্দা'র রেসিপি!

Paneer Pasand
Paneer Pasand

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- পনিরের প্রিপারেশন কমবেশি সব বাঙালিই পছন্দ করেন। তবে গতানুগতিক পনিরের ঝাল বা ঝোলের বাইরে এসে আজ আমরা জানাচ্ছি এক নতুন রেসিপি -'পনির পসন্দা'।

 উপকরণ – পনির,টক দই, গরম মশলা গুঁড়ো, নুন, চিনি, পেঁয়াজ, আদা, জিরে গুঁড়ো, ফ্রেশ ক্রিম, ধনে পাতা কুচি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাজুবাদাম বাটা

 প্রণালী- প্রথমেই পনির টুকরো-টুকরো করে কেটে নিন। অন্যদিকে পেঁয়াজ টুকরো করে কেটে পেস্ট করে নিন।আঁচে কড়াই বসিয়ে পনিরগুলো সেঁকে নিন। তারপর উষ্ণ নুন জলে ভিজিয়ে রাখুন। অন্তত ৩০ মিনিট।এবার কড়াই গরম করে তাতে এক চামচ চিনি দিন। চিনি লালচে হয়ে এলে ১ চামচ জল দিয়ে কয়েক মিনিট নাড়াচাড়া করে নিন। এবার এতে পেঁয়াজ ও আদা বাটা দিন। আরও দিন রসুন বাটা, গরম মশলা, জিরে গুঁড়ো, টমেটো ও লঙ্কা বাটা ও টকদই। ভাল করে মশলাটা কষিয়ে নিন।মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তাতে সেঁকে রাখা পনিরগুলো দিয়ে নাড়তে থাকুন। স্বাদমতো নুন দিন। কাজুবাদাম বাটা যোগ করুন। সামান্য জল দিয়ে মশলা কষাতে থাকুন। মশলা ফুটে এলে ফ্রেশ ক্রিম দিন। ভাল ভাবে মিশে গেলে গরম মশলা দিন। এরপর উপর থেতে ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন।

You might also like!