Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

4 months ago

Suvendu Adhikari: মমতার ধর্না নিয়ে সরব শুভেন্দু, ‘১৫০ জনও হয়নি’ বলে তীব্র আক্রমণ বিজেপি নেতার

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  তারকেশ্বরের সঙ্গে নিজের ‘নাড়ির টান’ রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee। সেই টানেই তিনি বারবার সেখানে গিয়েছেন, কখনও মন্দিরে, কখনও রাজনৈতিক কর্মসূচিতে। তবে মুখ্যমন্ত্রী হওয়ার পর মঙ্গলবার প্রথমবার তারকেশ্বর মন্দিরে পুজো দিলেন Suvendu Adhikari।পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে তীব্র কটাক্ষ করলেন ধর্মতলায় ওয়াই চ্যানেলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না কর্মসূচিকে। হাসতে হাসতে বললেন, ‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি।’ তৃণমূল দলটা ফলতা হয়ে গিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, ফলতার পুনর্নির্বাচনে চতুর্থ স্থানে নেমে গিয়েছে তৃণমূল। শুভেন্দু সেই দিকেই ইঙ্গিত করেছেন বলে দাবি ওয়াকিবহাল মহলের একাংশের।

কলকাতা থেকে সড়ক পথে তারকেশ্বর মন্দিরে পৌঁছন শুভেন্দু। মন্দিরের পাশে অতিথি নিবাসে দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠক করেন তিনি। তার পরে তাঁদের নিয়েই সোজা চলে যান মন্দিরে। ভক্তি ভরে পুজো দেন মুখ্যমন্ত্রী। মন্দির থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘এ বার আরও বড় করে শ্রাবণী মেলা হবে।’ তারকেশ্বর ট্রাস্টি বোর্ডের আর্থিক সহায়তা বন্ধ করা দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন শুভেন্দু। এ দিনই তিনি ফের ফান্ড চালুর জন্য মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং প্রধান সচিবকে নির্দেশ দেবেন বলেও জানিয়েছেন শুভেন্দু।

পূর্বতন সরকারের আমলে বেশ কয়েক বছর তারকেশ্বর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন ফিরহাদ হাকিম। এ দিন শুভেন্দু অবশ্য তাঁর নাম নেননি। তবে মন্দিরে নতুন রঙ করার কথাও জানিয়ে বলেন, ‘মন্দিরের রং সব সময়ে আধ্যাত্মিক হওয়া উচিত। সেটাই আমরা করব।’ রাম মন্দির প্রতিষ্ঠার আগে রামের মূর্তি মাথায় নিয়ে গোটা তারকেশ্বর ঘুরেছিলেন মুখ্যমন্ত্রী। সেই কথা মনে করিয়ে দিয়ে বলেন, ‘আজ থেকে নয়, তারকেশ্বরের সঙ্গে আমার সম্পর্ক অনেক পুরোনো। শ্রীরামের মূর্তি মাথায় নিয়ে খালি পায়ে গোটা তারকেশ্বর ঘুরেছি।’

এর পরেই কটাক্ষ ছুড়ে দেন মমতাকে। তৃণমূল কর্মীদের উপরে ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে ওয়াই চ্যানেলে ধর্নায় বসেছেন মমতা। তাঁর কর্মসূচি নিয়ে গত কয়েক দিন ধরেই তীব্র টানাপড়েন চলছে রাজনৈতিক মহলে। মমতা অভিযোগ করেছিলেন, তাঁকে বিক্ষোভ কর্মসূচির অনুমতি দেয়নি পুলিশ। তার পরেও ধর্না হবে বলে ঘোষণা করেছিলেন তিনি। শেষ পর্যন্ত অবশ্য পুলিশের অনুমতিতেই কর্মসূচি শুরু করেন মমতা। অভিষেক বিধায়কদের সঙ্গে যোগাযোগ রাখছেন, ফোন করছেন বলে জানা গিয়েছে। সেই নিয়েও কটাক্ষ করেন শুভেন্দু। তাঁর কথায়, ‘আমি তো শুনেছিলাম অসুস্থ। স্যালাইন-ট্যালাইন কী সব চলছে নাকি।’

You might also like!