Breaking News
 
Nirmala Sitharaman: ‘অন্যায়ের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদ স্বাভাবিক’—নিট বিতর্কে মুখ খুললেন নির্মলা, সরকারের প্রশংসায় পঞ্চমুখ অর্থমন্ত্রী BJP Protest March: ‘আরশোলা’র অরাজকতার বিরুদ্ধে দেশপ্রেমের মিছিল’, জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে বিজেপির পদযাত্রা Abhishek Banerjee: লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠকে অভিষেক, একসঙ্গে তুললেন দুই গুরুত্বপূর্ণ ইস্যু NCPI: এনডিএ বৈঠকে ডাক, শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ! বিজেপিমুখী কি এনসিপিআই সাংসদরা? CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন

 

West Bengal

2 years ago

Jayant Singh:জয়ন্ত সিং ঘনিষ্ঠ আরও একজন গ্রেফতার, ধৃতের সংখ্যা বেড়ে হল ৭

Jayant Singh
Jayant Singh

 

কলকাতা, ১১ জুলাই : উত্তর ২৪ পরগণার আড়িয়াদহের তালতলা স্পোর্টিং ক্লাবে এক কিশোরকে শারীরিক নির্যাতনের ঘটনায় পুলিশ বেলঘরিয়া থেকে জয়ন্ত সিং ঘনিষ্ঠ প্রসেন দাস ওরফে লালটুকে গ্রেফতার করেছে। বুধবার রাতে বেলঘরিয়ার কৃষ্ণপল্লী এলাকায় নিজের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই ক্লাবে এক কিশোরকে মারধর এবং অত্যাচারের ঘটনায় এই নিয়ে ৭ জনকে গ্রেফতার করা হল। আরও কয়েকজনকে খুঁজছে পুলিশ।

সম্প্রতি একটি ভিডিয়োয় দেখা যায়, চোর সন্দেহে এক কিশোরকে নগ্ন করে অত্যাচার চালাচ্ছে অভিযুক্ত। যন্ত্রণায় ছটফট করছে ওই কিশোর। সেই ঘটনার তদন্তে নেমে লাল্টু-সহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বেলঘরিয়ার বাসিন্দা লাল্টু স্থানীয়দের কাছে জয়ন্তের অনুগামী হিসাবেই পরিচিত। লাল্টুর গ্রেফতারির পর দুই ভিডিয়োকাণ্ডে জয়ন্ত ছাড়াও তাঁর মোট ৭ সঙ্গী গ্রেফতার হল।

You might also like!