Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

4 months ago

NIA at Shaukat Molla's Residence: শওকত মোল্লার বাড়িতে এনআইএ, তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি

NIA at Shaukat Molla's Residence
NIA at Shaukat Molla's Residence

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লার বাড়িতে হানা দিল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। বৃহস্পতিবার ভোরে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের জীবনতলা এলাকায় শওকতের বাড়িতে যান এনআইএ-র আধিকারিকেরা। শুরু হয় তল্লাশি অভিযান। শওকতের বাড়ি লাগোয়া দলীয় কার্যালয়েও তল্লাশি চালান তদন্তকারীরা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, শওকত বাড়িতে নেই।

এনআইএ সূত্রে খবর, ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় বোমা বিস্ফোরণ-কাণ্ডের তদন্তের সূত্রেই এই তল্লাশি অভিযান। বিধানসভা ভোটের কিছু দিন আগেই ওই বোমা বিস্ফোরণের ঘটনায় এক জনের মৃত্যু হয়েছিল এবং বেশ কয়েক জন আহত হয়েছিলেন। নওশাদ সিদ্দিকির দল আইএসএফ-এর তরফে এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি করা হয়েছিল। পরবর্তী সময়ে এই তদন্তের দায়িত্বভার নেয় এনআইএ। সূত্রের খবর, ভাঙড় বিস্ফোরণ মামলায় এদিন রাজ্যের মোট ৯টি স্থানে তল্লাশি চালাচ্ছে এনআইএ।

You might also like!