Breaking News
 
Nirmala Sitharaman: ‘অন্যায়ের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদ স্বাভাবিক’—নিট বিতর্কে মুখ খুললেন নির্মলা, সরকারের প্রশংসায় পঞ্চমুখ অর্থমন্ত্রী BJP Protest March: ‘আরশোলা’র অরাজকতার বিরুদ্ধে দেশপ্রেমের মিছিল’, জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে বিজেপির পদযাত্রা Abhishek Banerjee: লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠকে অভিষেক, একসঙ্গে তুললেন দুই গুরুত্বপূর্ণ ইস্যু NCPI: এনডিএ বৈঠকে ডাক, শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ! বিজেপিমুখী কি এনসিপিআই সাংসদরা? CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন

 

West Bengal

2 years ago

Chopra assault case:চোপড়া কাণ্ডে ফের ৫ দিনের হেপাজত জেসিবির

Chopra assault case
Chopra assault case

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চোপড়ায় ভাইরাল ভিডিও কাণ্ডে মুল অভিযুক্ত তাজিমুল ইসলাম (জেসিবি)কে ফের হেপাজতে নিল পুলিশ। এদিনই প্রথম দফার হেপাজত শেষ হয়েছে জেসিবির। পুলিশি হেপাজতের মেয়াদ শেষে এদিন ফের তাকে আদালতে পেশ করা হয় ইসলামপুর আদালতে। জেসিবিকে পুলিশ ৯ দিনের হেপাজত চেয়ে আবেদন করলে ৫ দিনের হেপাজত মঞ্জুর করেন বিচারক। এই ঘটনায় এখনও পর্যন্ত মূল অভিযুক্ত জেসিবি সহ মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার উত্তর দিনাজপুরের চোপড়ার দীঘলগাওঁ এলাকায় তৃণমূল নেতার একটি ভিডিও ভাইরাল হয়। বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে সালিশি সভার নামে রাস্তায় ফেলে পেটানো হয় এক যুগলকে। এই ঘটনায় নাম জড়ায় তৃণমূল নেতার তাজিমুল ইসলাম ওরফে জেসিবির। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক যুবক যুবতীকে রাস্তায় ফেলে মারছেন তৃণমূল নেতা জেসিবি। চারিদিক অনেক মানুষ ভিড় করে রয়েছে। কিন্তু কেউ আটকাচ্ছে না বা সাহায্যের জন্য এগিয়ে আসছে না। ভিডিও ভাইরাল হতেই রাজ্যজুড়ে নিন্দার ঝড় ওঠে। গত ১ জুলাই চাপে পড়ে পুলিশ গ্রেফতার করে মূল অভিযুক্ত জেসিবিকে। পরে গ্রেফতার হয় জেসিবির আরও তিন শাগরেদ। পুলিশ তদন্তের স্বার্থে ৫ দিনের হেপাজতে নেওয়া হয় জেসিবিকে। হেপাজত শেষে শনিবার ইসলামপুর আদালতে জেসিবিকে তোলা হলে ফের ৫ দিনের পুলিশ হেপাজত মঞ্জুর করেন বিচারক।


You might also like!