Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

West Bengal

1 year ago

21st July TMC Rally:ধর্মতলা যাওয়া হল না, ক্যানিংয়ে গাড়ি দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন তৃণমূল কর্মী

21st July TMC Rally
21st July TMC Rally

 

ক্যানিং, ২১ জুলাই : তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশে যাওয়া আর হল না, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মী। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। রবিবার সকালে বেশ উৎসাহের সঙ্গে ধর্মতলার উদ্দেশ্যে যাচ্ছিলেন ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার তৃণমূল কর্মীরা।

কিন্তু, কালিকাতলা এলাকায় আচমকা নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। দুর্ঘটনায় আহত হন চালক-সহ যাত্রীরা। গাড়িটিতে কত জন যাত্রী ছিলেন, তা এখনই জানা সম্ভব হয়নি। তবে আট জন তৃণমূল কর্মীর আহত হওয়ার খবর মিলেছে এই দুর্ঘটনায়। ওই দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব আহতদের হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করেন। খোঁজ নেন এলাকার বিধায়ক শওকত মোল্লা।

You might also like!