Breaking News
 
CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন Anti-paper leak Bill: বিরোধীদের হট্টগোলের মাঝেই প্রশ্নফাঁস রোধ বিল, সংসদে ধর্মেন্দ্রকে ঘিরে বিজেপির বার্তা Supreme Court: প্রতিবাদ মানেই লাঠিচার্জ নয়, শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার নিয়ে বড় বার্তা সুপ্রিম কোর্টের Kajal Sheikh: ডিম হামলা থেকে ‘চোর’ স্লোগান, ঋতব্রতপন্থী কাজল শেখকে ঘিরে ফের সরগরম রাজ্য রাজনীতি PM Modi pays tribute to Kargil-Vijay-Diwas: কার্গিল বিজয় দিবসে বীর সেনাদের শৌর্য্যকে স্মরণ প্রধানমন্ত্রী মোদীর

 

West Bengal

2 years ago

Kultali case : কুলতলিতে আসামিকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ; চলল গুলি, আটক দুই মহিলা

Kultali case (symbolic picture)
Kultali case (symbolic picture)

 

কুলতলি, ১৫ জুলাই : দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে আসামিকে গ্রেফতার করতে গিয়ে আক্রান্ত হল পুলিশ। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে কুলতুলি থানা এলাকার জালাবেড়িয়া ২ গ্রাম পঞ্চায়েতের পয়তারহাট এলাকায়। বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি জানান, অভিযান চালানোর সময় এই ঘটনা ঘটেছে। তবে ঘটনায় কেউ আহত হয়নি। পুলিশকে লক্ষ্য করে বন্দুক দেখানো হয় বলে জানান তিনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারণার সাথে যুক্ত সাদ্দাম লস্করকে গ্রেফতার করার জন্য যায় পুলিশ। সাদ্দাম সোনার ঠাকুর বিক্রি করার নামে প্রতারণা করে। কেউ কেনার জন্য গেলে তার সর্বস্ব লুঠ করত। এই রকমই একটি ঘটনার তদন্তে নেমে তল্লাশি অভিযানে গেলে আক্রান্ত হয়। এই ঘটনায় দুই মহিলাকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থলে আরও অতিরিক্ত ফোর্স পাঠানো হচ্ছে। সোমবার সকালেই এই ঘটনা ঘটে।

উল্লেখ্য, কুলতলি এলাকায় দীর্ঘদিন ধরেই সোনার ঠাকুর বিক্রির নামে একাধিক প্রতারণা চক্র সক্রিয় রয়েছে। অনেকেই প্রতারিত হচ্ছেন দিনের পর দিন। কিছুদিন আগেই একটি প্রতারণা চক্রকে হাতেনাতে ধরে কুলতলি থানার পুলিশ। সোশ্যাল মিডিয়ায় প্রলোভন দেখিয়ে দেবতার সোনার মূর্তি বিক্রির ফাঁদ পেতে চলত এই প্রতারণা। ব্যাগ ভর্তি টাকা নিয়ে ক্রেতারা হাজির হলে সেই টাকা লুঠ করে পালায় দুষ্কৃতীরা। নির্দিষ্ট জায়গায় প্রতিমা নেওয়ার জন্য ডেকে পাঠান হত ওই ক্রেতাকে। মূর্তি নিতে নির্দিষ্ট জায়গায় ওই ক্রেতা পৌঁছলে তাদের সর্বস্ব লুঠ করত প্রতারকরা। বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি জানান, পুলিশি অভিযান চালানোর সময় এই ঘটনা ঘটেছে। তবে ঘটনায় কেউ আহত হয়নি। তবে তল্লাশি অভিযানের পর প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত সন্দেহে দুই মহিলাকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থলে আরও অতিরিক্ত ফোর্স পাঠানো হচ্ছে। ধৃত দুই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

You might also like!