Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

2 months ago

Agnimitra Paul Car Ransacked: আসানসোলে অগ্নিমিত্রা পালের গাড়ি ভাঙচুর

Agnimitra Paul Car Ransacked
Agnimitra Paul Car Ransacked

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:এ বার আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের উপর হামলার অভিযোগ। তাঁর গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণের হীরাপুর থানা এলাকায়। অগ্নিমিত্রার গাড়ির পিছনের দিকের কাচ বেশির ভাগটাই ভেঙে গিয়েছে। হীরাপুর থানায় গিয়ে ইতিমধ্যে অভিযোগ জানিয়েছে বিজেপি। 

জানা যাচ্ছে, বার্নপুরের রহমত নগর এলাকায় তাঁর গাড়ির উপর হামলা হয়েছে বলে অভিযোগ। বিজেপি প্রার্থীর বলেন, “আমি রহমত নগরে গিয়েছিলাম। সেখানে পর্যবেক্ষণ করছি। রহমত নগর হাইস্কুলে ঢুকলাম। যেই মুহূর্তে গাড়িতে উঠলাম সঙ্গে-সঙ্গে পাথর ছুড়তে শুরু করল। গাড়ির পিছনে পাথর মারল। চলন্ত গাড়িতে পাথর ছুড়তে শুরু করল। এটা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে। আমি যাব আবার। এমনকী সাংবাদিকদের গাড়িতেও পাথর পড়েছে।” ইতিমধ্যেই থানায় পৌঁছে গিয়েছেন বিজেপি প্রার্থী।

এ দিকে আজ সকালে আবার আসানসোলের রানিগঞ্জে অগ্নিমিত্রাকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। আধিকারিকের সঙ্গে তীব্র বচসায় জড়ান বিজেপি প্রার্থী। নিমচা ফাঁড়ির আইসি নাসরিন সুলতানা অগ্নিমিত্রাকে জানান ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী এতো গাড়ি নিয়ে ঘোরা যাবে না। এই নিয়ে বাঁধে তর্ক। আইসি নাসরিন সুলতানা দাবি করেন, প্রার্থীর সঙ্গে ৩টির বেশি গাড়ি থাকবে না। এই বচসার পর আবার নতুন করে হামলা অগ্নিমিত্রার উপর।আজ আবার হুমায়ুন কবীরের গাড়িও ভাঙচুরের অভিযোগ ওঠে। পুরো গাড়ির কাচ ভেঙে যায়।

You might also like!