Breaking News
 
Nirmala Sitharaman: ‘অন্যায়ের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদ স্বাভাবিক’—নিট বিতর্কে মুখ খুললেন নির্মলা, সরকারের প্রশংসায় পঞ্চমুখ অর্থমন্ত্রী BJP Protest March: ‘আরশোলা’র অরাজকতার বিরুদ্ধে দেশপ্রেমের মিছিল’, জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে বিজেপির পদযাত্রা Abhishek Banerjee: লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠকে অভিষেক, একসঙ্গে তুললেন দুই গুরুত্বপূর্ণ ইস্যু NCPI: এনডিএ বৈঠকে ডাক, শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ! বিজেপিমুখী কি এনসিপিআই সাংসদরা? CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন

 

West Bengal

2 years ago

BJP Leader Arrested: ফুলবাড়ি কাণ্ডে গ্রেফতার আরও ৪, ঘটনাস্থলে বিজেপির প্রতিনিধিদল

BJP Leader Arrested
BJP Leader Arrested

 

শিলিগুড়ি, ২ জুলাই : ফুলবাড়ির পরকীয়ার অভিযোগে সালিশি সভা ডেকে মহিলা ও তাঁর পরিবারের সদস্যদের মারধর ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূল কংগ্রেসের। স্থানীয় এক পঞ্চায়েত সদস্যার স্বামী ঘটনার মূল মাথা বলে অভিযোগ। শনিবার রাতে এই ঘটনার পর অপমানে মহিলা আত্মঘাতী হয়েছেন বলে দাবি করেছে তাঁর পরিবার। রবিবারই গ্রেফতার হয় দু’জন। মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন এলাকায় দফায় দফায় পুলিশি অভিযান চলেছে। সকাল থেকে এখনও পর্যন্ত এই ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

যদিও পুলিশের তরফে বারবার সালিশির বিষয়টিকে অস্বীকার করা হয়েছে। এদিন সকালে নিউ জলপাইগুড়ি থানায় এসেছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি (জোন ওয়ান) দীপক সরকার। সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, ‘সালিশির কোনও অভিযোগ জমা পড়েনি। তবে এদিন সকালে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে।’ অন্যদিকে, ঘটনার নিন্দা করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। এদিন সকালে ঘটনাস্থলে যায় বিজেপির এক প্রতিনিধিদল। এই ঘটনার জন্য রাজ্য সরকারকেই দায়ী করেছেন বিজেপি মহিলা মোর্চার জেলা সম্পাদক মামনি দাস। একইভাবে পুলিশের দিকে অভিযোগের আঙুল তুলেছেন বিজেপি নেতা রাহুল বর্মন।


You might also like!