Breaking News
 
Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর India's highest score in the T20 World Cup:টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ স্কোর

 

Travel

2 years ago

Travel Tips: নিরাপদে ভ্রমণ করার কথা চিন্তা করছেন? তাহলে মাথায় রাখুন এই কয়েকটি জিনিস

Travel Tips (File Picture)
Travel Tips (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বেড়াতে কে না ভালোবাসেন? কেউ ভালবাসেন সমুদ্রতো আর একজন পাহাড়। কেউ আবার জঙ্গলে বেড়াতে যেতে ভালোবাসেন। তবে বেড়ানোর সময় মাথায় রাখতেই হয় নিজেদের নিরাপত্তার কথা। সেক্ষেত্রে কি কি বিষয় মাথায় রাখতে হবে? 

১) জায়গাটি সম্পর্কে ভালোভাবে জ্ঞানঃ 

যে জায়গায় বেড়াতে যাচ্ছেন, সেখানে যাওয়ার আগে সেই জায়গাটি সম্পর্কে ভালোভাবে জেনে নিন। সেখানকার রাস্তাঘাট, উল্লেখযোগ্য স্থান, থানা, হাসপাতাল সম্পর্কে জেনে রাখুন। দরকারে কাজে লেগে যেতেই পারে। 

২) সঙ্গে রাখুন প্রয়োজনীয় ডকুমেন্টের জেরক্স কপিঃ 

ফটোকপি করিয়ে নিন আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড-এর মতো অত্যন্ত জরুরি কাগজপত্রগুলির। খুব বেশি প্রয়োজনবোধ না করলে ওরিজিনালগুলি বাড়িতেই রাখুন। কারণ শেষে হারিয়ে গেলে আদতে আপনারই বিপদ। 

৩) আপনার ভ্রমণ সংক্রান্ত বিবরণ পরিজনদেরকে জানিয়ে যান 

প্রাথমিক কিছু তথ্য যেমন কোথায় যাচ্ছেন, কত দিন থাকছেন, কবে ফিরছেন? এগুলি পরিজনের সাথে ভাগ করে নিন। প্রিয়জনদের জানিয়ে রাখা ভাল, ট্রেন কিংবা বিমান সম্পর্কে বিস্তারিত তথ্য, বেড়াতে গিয়ে কোন হোটেলে থাকছেন। 

৪) আপনার হোটেল রুমের নিরাপত্তার দিকটি একবার যাচাই করে নিনঃ 

অনলাইনে হোটেল বুক করার সময়ে যতটুকু সম্ভব বিষয়টি নজরে রাখুন। বাকিটা হোটেলে পৌঁছেই যাচাই করতে হবে। সেভ করে রাখুন রিসেপশনের ফোন নম্বরটি। 

You might also like!