Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Travel

4 months ago

Road Trip Essentials: রোড ট্রিপে বেরোনোর আগে ব্যাগে রাখুন এই ৫ জরুরি গ্যাজেট, সফর হবে আরও আরামদায়ক

Road Trip Essential Gadgets for Safe and Smart Travel
Road Trip Essential Gadgets for Safe and Smart Travel

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  পাহাড় হোক কিংবা সমুদ্র, বন্ধুদের সঙ্গে আড্ডা বা পরিবারের সঙ্গে ছুটি—রোড ট্রিপের আলাদা একটা আকর্ষণ থাকেই। নিজের সময় অনুযায়ী থামা, খাওয়া, ঘোরার স্বাধীনতা যেমন থাকে, তেমনই থাকে নতুন জায়গা আবিষ্কারের রোমাঞ্চ। তাই এখন অনেকেই ট্রেন বা বিমানের বদলে দীর্ঘ সফরের জন্য বেছে নিচ্ছেন সড়কপথকেই। তবে আনন্দের সফরকে নির্বিঘ্ন রাখতে আগে থেকেই কিছু প্রস্তুতি নেওয়া জরুরি। বিশেষ করে কয়েকটি প্রয়োজনীয় গ্যাজেট সঙ্গে থাকলে যাত্রা অনেক বেশি নিরাপদ ও আরামদায়ক হয়ে ওঠে। তাই রোড ট্রিপ প্ল্যান করার আগে অবশ্যই ব্যাগে নিয়ে নিন এই পাঁচ জিনিস।

১. Portable Tyre Inflator- রোড ট্রিপের ক্ষেত্রে এটা অত্যন্ত প্রয়োজনীয়। একটি জীবন রক্ষাকারী যন্ত্র। নির্জন রাস্তায় টায়ার পাংচার হওয়ার মতো ঘটনা একেবারেই অস্বাভাবিক নয়। হাইওয়ে এবং দুর্গম এলাকায় পোর্টেবল ইনফ্লেটর সঙ্গে থাকলে নিশ্চিন্ত। অনেক গাড়িতে ডিজিটাল প্রেশার ডিসপ্লে, অটো-কাট-অফ, ইউএসবি চার্জিং এবং এমনকী জরুরি অবস্থার জন্য ফ্ল্যাশলাইটও থাকে। টায়ারে সমস্যা হলে এই ইনফ্লেটর থাকলে আপনাকে আর চিন্তা করতে হবে না। এর দাম ১৮০০ থেকে ৪ হাজারের মধ্যে।

২. Dash Camera- অবশ্যই রাখুন ড্যাশক্যাম। পথে এমন ঘটনার সাক্ষী হতেই পারেন, যা অনভিপ্রেত। সবসময় সব কিছু রেকর্ড করার পরিস্থিতি থাকে না। ড্যাশক্যাম থাকলে নিজে থেকে রেকর্ড হবে সবটা। দুর্ঘটনার প্রমাণ, পার্কিং নজরদারি, নাইট ভিশন এবং ইন্স্যুরেন্স ক্লেইমের মতো ক্ষেত্রে এটা অত্যন্ত কার্যকরী। এর দাম ৩ থেকে ১০ হাজারের মধ্যে।

৩. Fast Charging Power Bank- দীর্ঘ যাত্রাপথে নেভিগেশন, গান শোনা এবং ছবি তোলার কারণে ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়। এক্ষেত্রে পাওয়ার ব্যাঙ্ক আবশ্যক। এতে একাধিক পোর্ট এবং ইউএসবি-সি পোর্ট থাকাও ভীষণ উপকারী। সড়কসফরের ক্ষেত্রে পাওয়ার ব্যাঙ্ক নিতে ভুললে চলবেই না। দাম দেড় হাজার থেকে ৫ হাজারের মধ্যে।


৪. Car Vacuum Cleaner- রোড ট্রিপে গাড়িতে খাওয়া দাওয়া খুব স্বাভাবিক। না চাইলেও গাড়ি নোংরা হবেই। একে রাস্তার ধুলো তার উপর খাবারের অংশ, প্লাস্টিক জমে এক বিচ্ছিরি পরিস্থিতি তৈরি হয়। পোর্টেবল কার ভ্যাকুয়াম ক্লিয়ার সঙ্গে থাকলে চিন্তার কোনও কারণ নেই। এগুলো নিমেষেই ধুলো এবং খাবারের ময়লা পরিষ্কার করে ফেলে, ফলে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় থাকার পরেও আপনার গাড়ি থাকবে চকচকে।

৫. Smart Car Phone Holder With Wireless Charging- নিরাপদ ড্রাইভিংয়ের জন্য কার ফোন হোল্ডার আবশ্যক, বিশেষ করে যদি আপনি ম্যাপের উপর নির্ভর করেন। গাড়িতে দূরে ঘুরতে যাওয়ার প্ল্যান করলে এটা সঙ্গে নিতে ভুলবেন না। 

সামান্য কিছু প্রস্তুতি আর প্রয়োজনীয় গ্যাজেট সঙ্গে থাকলেই রোড ট্রিপ হয়ে উঠতে পারে আরও আরামদায়ক, নিরাপদ এবং স্মরণীয়।

You might also like!