Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Travel

2 years ago

Goverdhanpur Tour: দক্ষিণ ২৪ পরগনায় নতুন সমুদ্র সৈকত 'গোবর্ধনপুর'

Goberdhanpur Sea Beach (Symbolic Picture)
Goberdhanpur Sea Beach (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ     ভিড় থেকে দূরে একাকি সময় কাটাতে চান। তাহলে আপনি  ঘুরে আসুন পাথরপ্রতিমার জি প্লটের ভার্জিন সি বিচ। যেটি লোকমুখে গোবর্ধনপুর সমুদ্র সৈকত। সুন্দরবনের অপরূপ শোভা থেকে শুরু করে সমুদ্র সৈকত সবই পাবেন এখানে। 

বুড়োবুড়ির তটের কিছুটা দূরে গোবর্ধনপুরের সমুদ্র সৈকত প্রায় ১৫ কিলোমিটার লম্বা ও ১০ কিলোমিটার চওড়া। ২০০০ সালের পর থেকে সমুদ্রের বুক থেকে রাশি রাশি বালি এসে জমা হতে থাকে এই পাথরপ্রতিমা ব্লকের জি প্লটের এই বেলাভূমিতে। চারিদিকে রয়েছে ঝাউবনের জঙ্গল।

একেবারে কোলাহলহীন পরিবেশবান্ধব সমুদ্রতটে একবার আপনি পৌঁছে গেলে, আর ফিরে আসতে চাইবেন না। এর অপরূপ শোভা আপনাকে মুগ্ধ করবেই। এই বেলাভূমিতে যাওয়ার সময় আপনার চোখে পড়বে গরান, সুন্দরী হেতালের জঙ্গল। ভাগ‍্য প্রসন্ন থাকলে নদীর চড়ে দেখা মিলবে কুমিরের। সমুদ্র সৈকতের বড়ো বড়ো ঢেউ। আর এই দ্বীপের নির্জনতা বেলাভূমিকে পরিণত করছে নৈসর্গিক ক্ষেত্রে। 

যাওয়া - এই দ্বীপে পৌছাতে হল আপনাকে শিয়ালদহ স্টেশন থেকে কাকদ্বীপ স্টেশনে পৌঁছাতে হবে। সেখান থেকে বাসে পাথরপ্রতিমা। এরপর সেখান থেকে জলপথে জি প্লটের চাঁদমারি ঘাট। চাঁদমারি ঘাট থেকে সোজা গোবর্ধনপুর সি বিচ। এই সমুদ্র সৈকতে আসতে গেলে আপনাকে হাতে কিছুটা সময় নিয়ে আসতে হবে। নদীপথে অনেকটাই সময় অতিবাহিত করতে হয় এই সমুদ্র সৈকতে পৌঁছাতে হলে।


You might also like!