Breaking News
 
Assam polls 2026: অসমে বিজেপির প্রথম প্রার্থিতালিকা প্রকাশ, জালুকবাড়ি থেকে ফের লড়বেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা Mamata Banerjee: ‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চলছে!’ অফিসারদের ভিন্‌রাজ্যে পাঠানো নিয়ে কমিশনকে তোপ মমতার West Bengal Assembly Election: পানিহাটিতে হাই-ভোল্টেজ লড়াই! তৃণমূলের দুর্গে বিজেপির বাজি ‘অভয়া’র মা, কোন দিকে ঘুরবে জনমত? West Bengal Assembly Election: ১৩ আইপিএস-এর বিদায় ঘণ্টা বাজল! কিন্তু ভোটের ময়দানে বিধাননগর ও শিলিগুড়িতে কেন পুরনো মুখেই ভরসা? West Bengal Assembly Election: শুভেন্দুর ভবানীপুর সফরে ‘গো ব্যাক’ ধ্বনি! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে থানা ঘেরাও বিরোধী দলনেতার West Bengal Assembly Election:ভাঙড়ে ফের রক্তপাত! নিভৃত এলাকায় বোমা তৈরির সময় বিপত্তি, বিস্ফোরণে উড়ে গেল চাল

 

Life Style News

2 years ago

Best Food For UTI: ইউরিন ইনফেকশনে কার্যকরী হতে পারে এই খাবারগুলি! জানুন বিস্তারিত

Urine Infection (File Picture)
Urine Infection (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইউরিন ইনফেকশন দুর করতে সিদ্ধ হস্ত হতে পারে এই কয়েকটি খাবার। দেখে নেওয়া যাক সেগুলি কি কি? 

১. ক্র্যানবেরির জুস

এই পানীয়ে রয়েছে ডি ম্যাননোজ নামক একটি উপাদান। আর এই উপাদান ব্লাডারের দেওয়ালে ব্যাকটেরিয়ার বৃদ্ধি আটকে দেওয়ার ক্ষমতা রাখে। তাই তো ইউটিআই-এর ফাঁদে পড়লে অ্যান্টিবায়োটিক ছেড়ে যত দ্রুত সম্ভব ক্র্যানবেরির জুস খাওয়ার চেষ্টা করুন। তাতেই রোগ থেকে দ্রুত সেরে উঠতে পারবেন।

শুধু তাই নয়, নিয়মিত এই জুসের গ্লাসে চুমুক দিলে এই রোগ প্রতিরোধ করার কাজেও অনেকটাই এগিয়ে থাকবেন। তাই যাঁরা প্রায়ই ইউটিআই-তে ভোগেন, তাঁরা অবশ্যই মাঝে মধ্যে ক্র্যানবেরির জুস খান। তাতেই উপকার মিলবে।

২. শাক-সবজি

বাজারের রং এখন রামধনু সম। চারিদিকে লাল, নীল, হলুদ, সবুজের ছড়াছড়ি। আর এই সমস্ত শাক, সবজিতেই রয়েছে ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার। তাই নিয়মিত শাক, সবজি, খেলে যে ইউটিআই থেকে দ্রুত সেরে উঠতে পারবেন, তা তো বলাই বাহুল্য! শুধু তাই নয়, এইসব প্রাকৃতিক উপাদান সেবন করলে আপনার ইমিউনিটিও চাঙ্গা হবে। ফলে অচিরেই এড়িয়ে যেতে পারবেন ইউটিআই সহ একাধিক সংক্রামক অসুখের ফাঁদ।

৩. ভিটামিন সি যুক্ত ফল

শীতকালে লেবুর দাম থাকে নাগালের মধ্যে। তাই এই সময়টায় অ্যান্টিবায়োটিকের পিছনে একগাদা টাকা খরচা না করে বাজার থেকে কমলা, বাতাবি, মৌসুম্বি লেবু কিনে এনে সেবন করুন। তাতেই ইউটিআই-কে টাটা-গুড বাই করতে পারবেন।

You might also like!