Breaking News
 
Donald Trump: নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আখ্যা দিলেন ট্রাম্প, ইরান প্রসঙ্গেও প্রতিক্রিয়া Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি

 

Life Style News

1 month ago

Tan Removal Hacks: শীতের রোদের দাপটে ত্বক পুড়ে যাচ্ছে? ঘরোয়া কৌশলেই মিলবে সমাধান

Sunburn Face stock
Sunburn Face stock

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শীতের সকাল মানেই নরম রোদে আরাম করার মজাই আলাদা। এই সময় ছাতা ব্যবহার করেন না প্রায় কেউই। অনেক মহিলা আবার সানস্ক্রিন লাগানোর কথাও মনে রাখেন না। এর ফলে দীর্ঘক্ষণ রোদে থাকলে ত্বকে ট্যান পড়ে, হয়ে যায় জ্বালা–পোড়া কিংবা কালচেভাব। আয়নায় মুখোমুখি হয়ে তখন আফশোসই বড় ভর করে। তবে চিন্তা নয়—কিছু সহজ ঘরোয়া উপায়েই মিলবে এই সমস্যার সমাধান।


রোদে পোড়া ত্বক সারাতে যেসব ঘরোয়া কৌশল কাজে দেবে, নিম্নে উল্লেখিত হলো: 

১। দই এবং বেসনের মিশ্রণে ফিরে পেতে পারেন ত্বকের পুরনো ঔজ্জ্বল্য। কীভাবে ব্য়বহার করবেন? একটি পাত্রে এক চামচ করে বেসন এবং দই মিশিয়ে নিন। তা ভালো করে মুখ, গলা, ঘাড় এবং হাত মেখে শুকিয়ে নিন। ১৫-২০ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই-তিনবার এই মিশ্রণ ব্যবহার করলে ত্বকের ট্যান থেকে মুক্তি পেতে পারেন।

২। অ্যালোভেরা এবং মধুর মিশ্রণও আপনার কালচে ত্বককে নিমেষে দিতে পারে পুরনো রূপ। অ্যালোভেরা এবং মধু মিশিয়ে ত্বকে মাখার পর জল দিয়ে ধুয়ে ফেলুন। তাতেই কেল্লাফতে।

৩। আলুর রসও আপনার ত্বকের হারানো ঔজ্জ্বল্য ফেরাতে পারে। একটু আলো গ্রেট করে রস বের করে নিন। এবার তা ত্বকের কালচে দাগের উপর মাখুন। মিনিট পনেরো রেখে হালকা হাতে ঘষে নিন। স্রেফ জল দিয়ে ধুয়ে ফেলে আয়নার সামনে দাঁড়ান। তফাৎ নিজেই টের পাবেন।

৪। দুধের সরের সঙ্গে হলুদের মিশ্রণেও ত্বকের কালচে দাগ তুলতে পারেন। এই মিশ্রণ ব্যবহার ত্বক ফিরে পারে তার হারানো আর্দ্রতাও। যা শীতের শুষ্কতা থেকে ত্বককে বাঁচাতে সাহায্য করবে।

৫। দুধের সঙ্গে কেশরের মিশ্রণেও ত্বকের কালচে দাগ থেকে মুক্তি পেতে পারেন। তাতে ত্বক আরও নরম হবে। তাই দেরি না করে এই মিশ্রণটি ত্বকের কালচে দাগ তুলতে ব্যবহার করুন।

৬। মুলতানি মাটি এবং গোলাপ একটি পাত্রে নিন। মুখ পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর তা ভালো করে মুখ, গলা, হাতে লাগান। তাতে আরও মোহময়ী হয়ে উঠতে পারেন আপনি।

অবশ্যই শীতে ত্বকের যত্ন নিতে ভুলবেন না। নিয়মিত ভালো করে ত্বক পরিষ্কার করা আবশ্যক। বাইরে বেরোনোর আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন। শীতকাল মানেই পার্টি আর বিয়েবাড়ির মৌসুম, তাই সাজগোজও বেশি হয়। মনে রাখবেন, রাতের বেলা মেকআপ না তুলে ঘুমোলে ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে।

You might also like!