Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Life Style News

1 year ago

Bridal Makeup Artist selection: বিয়ের সাজসজ্জায় চমক পাওয়া চাই? রূপটান শিল্পী পছন্দ করার আগে কোন বিষয় যাচাই করা খুব জরুরী?

Makeup Tips for Indian Bride
Makeup Tips for Indian Bride

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বিয়ের তারিখ ঠিক হওয়ার পর বাবা-মা,হবু বর,শ্বশুরবাড়ীর পরেই যে ব্যক্তিটির কথা সবার আগে মনে পড়ে, তিনি হলেন রূপটান শিল্পী। আগে বুকিং না করলে পছন্দের রূপটান শিল্পীর কাছে আর সাজার সুযোগ না পেতে পারেন। প্রায় বছরখানেক আগে থেকে বুকিং না করে রাখলে খ্যাতনামীদের নাগাল পাওয়া খুব মুশকিল! সব কনেরা  বিয়ের দিনের সাজ সম্পর্কে কমবেশি খুঁতখুঁতে হোন কারণ তাদের সুপ্ত ইচ্ছে থাকে যে তাঁর বিয়ের সাজ হবে একদম সেরা।

 বিয়ের জন্য রূপটানশিল্পী বাছাই করার ক্ষেত্রে কোন বিষয়ে সাবধান থাকবেন রইলো উপায় -  

১) বিয়ের দিন কিরকম সাজ চান তার এক ছবি রাখুন হাতের কাছে। দরকার হলে বিষয়টি নিয়ে আগেই কথা বলে নিতে পারেন রূপটান শিল্পীর সঙ্গে। তাই কোনো বিশেষ সাজ পছন্দ হলে তা মোবাইলে রেখে দিতে পারেন। নিজের সাজ সম্পর্কে স্পষ্ট ধারণা রেখে তবেই শিল্পীর খোঁজ করুন। আপনার যদি নো-মেকআপ লুক পছন্দ হয় তাহলে সেই কাজে যিনি দক্ষ তাঁকেই নিয়োগ করুন!


২)  বিয়ের আগে বেশ কিছু অনুষ্ঠান থাকে। আশীর্বাদ, আইবুড়োভাত কিংবা আংটিবদলের দিন রূপটান শিল্পীকে দিয়ে সাজান। তিনি আপনাকে কেমন সাজাচ্ছেন, তা আগে থেকে দেখে নিন। মেকআপ বেশি চড়া লাগলে সে বিষয় তাঁর সঙ্গে খোলাখুলি কথা বলে নিন। বিয়ের দিনের সাজ যেন আপনার মনের মতো হওয়ার জন্য তাতে নিশ্চয়তা করুন। 

৩)  বিয়ের আগে বেশ কিছু অনুষ্ঠান থাকে। আশীর্বাদ, আইবুড়োভাত কিংবা আংটিবদলের দিন রূপটান শিল্পীকে দিয়ে সাজান। তিনি আপনাকে কেমন সাজাচ্ছেন, তা আগে থেকে দেখে নিন। মেকআপ বেশি চড়া লাগলে সে বিষয় তাঁর সঙ্গে খোলাখুলি কথা বলে নিন। বিয়ের দিনের সাজ যেন আপনার মনের মতো হওয়ার জন্য তাতে নিশ্চয়তা করুন।


৪) কেশসজ্জাও মেকআপেরই একটি অংশ। বহুজনের মুখের মেকআপ ঠিকঠাক হলে একদম ভুলে যান চুলের সাজসজ্জার কথা। বিয়ের আগে চুল ছোট করে কাটাবেন না। বড় চুল হলে মেকআপের পাশাপাশি চুলের সাজ নিয়েও কারসাজি করা যায়। চুলের সাজ কেমন করবেন সেই নিয়েও কেশশিল্পীর সঙ্গে আগে থেকে কথা বলে রাখুন।


৫)  ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকে রূপটান শিল্পীর মডেলদের সাজ দেখে কোনও সিদ্ধান্ত নেবেন না কারণ ফোটো আপলোড করার সময় অনেক রূপটান শিল্পীই বিভিন্ন রকম "ফিল্টার" ব্যবহার করেন। তাই ছবি দেখে বিচার না করে সমাজমাধ্যমে পেজে গিয়ে যিনি তাঁর কাছে আগে সেজেছেন তাঁর কাছ থেকে মতামত শুনুন। 

You might also like!