বার্সিলোনা, ১৭ ফেব্রুয়ারি : আতলেতিকোর পর জিরোনার মাঠেও সোমবার হারল বার্সিলোনা। আর এই হারে লিগ টেবিলে শীর্ষে উঠা হল না হান্সি ফ্লিকের দলের। প্রতিপক্ষের মাঠে সোমবার লা লিগার ম্যাচটি ২-১ গোলে হেরেছে শিরোপাধারীরা। পাও কুবার্সির গোলে পিছিয়ে পড়ার পরপরই সমতা টানেন তমাস লেমা। এরপর শেষদিকে ব্যবধান গড়ে দেন ফ্রান বেলত্রান। বিগত বুধবার কোপা দেল রে সেমি-ফাইনালের প্রথম লেগে আতলেতিকোর মাঠে ৪-০ গোলে হেরেছিল বার্সিলোনা। চতুর্থ হারের পর, ২৪ ম্যাচে ১৯ জয় ও এক ড্রয়ে ৫৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে দলটি। তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।
এদিন বার্সিলোনা ৭০ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২৬টি শট নিয়েছে,কেবল চারটিই লক্ষ্যে ছিল। ভাগ্যও এদিন তাদের সহায় ছিল না। তাদের তিনটি প্রচেষ্টা পোস্টে লাগে, এর মধ্যে একটি আবার স্পট কিক। তিন রাউন্ডে জয়হীন জিরোনার ১৩ শটের ৯টিই লক্ষ্যে ছিল। দারুণ এই জয়ে ২৯ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে উঠে এসেছে তারা।
