Breaking News
 
Calcutta High Court: কোলাঘাট তল্লাশি মামলায় নতুন মোড়, পুলিশ রিপোর্টে ‘রাজনৈতিক উদ্দেশ্য’, মামলা খারিজ হাই কোর্টে Nandigram Bypoll Twist: জেল থেকে বেরিয়েই নির্বাচনী লড়াই! নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলনকে অন্তর্বর্তী জামিন Hasirani Rath: ‘জন্মের আগেই মাধ্যমিক!’ হলফনামা বিতর্কে কংগ্রেসের মামলা খারিজ, স্বস্তি হাসিরানি রথের Election Commission News: কমিশনের সিদ্ধান্ত গ্রহণ নিয়ে বিতর্ক, জ্ঞানেশ কুমারকে ঘিরে মামলা শুনবে শীর্ষ আদালত Suvendu Adhikari: জেন জি প্রশ্ন করবে, মুখোমুখি উত্তর দেবেন শুভেন্দু! চা চক্রে নতুন প্রজন্মের সঙ্গে মুখ্যমন্ত্রী Ujjain Mosque Demolition: উজ্জয়িনী অশান্তির নেপথ্যে ভুয়ো AI ভিডিয়ো? কনটেন্ট ক্রিয়েটরদের ভূমিকা নিয়ে তদন্তে পুলিশ

 

kolkata

11 months ago

Tathagata Roy: “এই বীভৎস বিকৃতি সংশোধনের সময় এসেছে”, কটাক্ষ তথাগতর

Tathagata Roy
Tathagata Roy

 

কলকাতা, ৪ অক্টোবর: “পূর্ববাংলা, পূর্ব পাকিস্তান বা বাংলাদেশে বাঙালি মুসলমানেরা আনুমানিক এক লক্ষ বাঙালি হিন্দুকে হত্যা করেছে, অগণিত হিন্দু নারীকে অপহরণ ও ধর্ষণ করেছে, সোয়া কোটি বাঙালি হিন্দুকে তাদের চৌদ্দপুরুষের বাসভূমি থেকে উৎখাত করে পথের ভিখারী করেছে।” শনিবার সামাজিক মাধ্যমে এ কথা লিখলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

তিনি লিখেছেন, “এসবের পরিসংখ্যান পাওয়া যাবে না, কারণ যাদের সেই পরিসংখ্যান রাখার কথা তারাই তো হত্যাকারী বা ধর্ষণকারী ! এর বিপরীতে পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমানেরা আনন্দে থেকেছে, কারণ দুরাত্মা গান্ধী ১৫ই অগাস্ট ১৯৪৭ তারিখে বেলেঘাটায় বসে তাদের উৎখাত হওয়া আটকে দিয়েছিল।

বাঙালি মুসলমান যে এ তথ্য লুকিয়ে রাখবে সেটা স্বাভাবিক। কিন্তু দেখে আশ্চর্য লাগে বাঙালি হিন্দুরা গান্ধী ও বামপন্থী প্রচারিত শঠতা ও অসাধু মূল্যবোধের বশবর্তী হয়ে নিজেরাই এই গণহত্যা, গণধর্ষণ ও গণনির্যাতনের ঘটনা লুকিয়ে রাখতে উদ্যোগী হয়েছে।

পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির আমি খুঁজে পাইনি (আপনারা কেউ পেলে জানাবেন) যাতে একটি বিশাল জনগোষ্ঠী এই পরিমাণ নির্যাতনের শিকার হয়ে তারাই আবার সেই নির্যাতনের কাহিনী লুকিয়ে রাখতে বা ভুলে যেতে উদ্যোগী হয়েছে!”

You might also like!