kolkata

1 month ago

Rathin Ghosh: ইডি-র দফতরে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ

Rathin Appears at ED Office
Rathin Appears at ED Office

 

কলকাতা, ১৫ মে : পুরসভায় নিয়োগ-দুর্নীতি মামলায় শুক্রবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে পৌঁছন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। এর আগে বার পাঁচেক তাঁকে তলব করা হলেও নানা অজুহাতে তিনি হাজিরা এড়িয়েছেন বলে অভিযোগ। রাজনৈতিক মহলের নজর কেড়েছে আচমকা রথীন ঘোষের এদিনের এই হাজিরা।

পুরনিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই ইডির নজরে প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। ভোট পর্বে মোট ৫ বার তাঁকে তলব করেছিল ইডি। কিন্তু ব্যস্ততার অজুহাতে বারবার তা এড়িয়ে গিয়েছেন রথীন। প্রথম কয়েকবার তিনি কেন্দ্রীয় সংস্থাকে জানিয়েছিলেন, লোকসভা নির্বাচনের কাজে চরম ব্যস্ততা রয়েছে তাঁর, তাই সশরীরে হাজিরা দেওয়া সম্ভব নয়। ভোট মিটলে ফের তাঁকে নোটিস পাঠায় ইডি। সেই সময় প্রাক্তন মন্ত্রী জানিয়েছিলেন, তিনি বাথরুমে পড়ে গিয়ে পায়ে গুরুতর চোট পেয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি ১০ দিনের ‘বেড রেস্টে’ রয়েছেন। শারীরিক অসুস্থতার সেই যুক্তি দেখিয়ে সেবারও এড়িয়ে যান জেরা। শেষমেশ শুক্রবার সকালে সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি।

তদন্তকারী সংস্থা সূত্রে খবর, পুরনিয়োগ দুর্নীতি মামলার জট খুলতেই রথীন ঘোষকে তলব করা হয়েছিল। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান থাকাকালীন তাঁর সময়ে নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম হয়েছিল বলে অভিযোগ। কী ভাবে নিয়োগ হয়েছিল, কারা টাকা নিয়েছিল এবং এর পিছনে কত বড় চক্র সক্রিয় ছিল— এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন গোয়েন্দারা। তাঁর আমলের বেশ কিছু নথি এবং বয়ান খতিয়ে দেখে একাধিক অসঙ্গতি মিলেছে বলেও ইডি সূত্রে দাবি।

You might also like!