Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

Paschimbanga Diwas: পয়লা বৈশাখে পালিত হবে রাজ্য দিবস, অনুমতি দিয়ে দিল কমিশন, কবে?

Paschimbanga Diwas
Paschimbanga Diwas

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এবারেই প্রথম ১ বৈশাখে রাজ্য দিবস হিসেবে পালিত হতে চলেছে। এ ব্যাপারে নির্বাচন কমিশনে আবেদনও জানিয়েছিল রাজ্য।আয়োজন করছে তথ্য ও সংস্কৃতি দফতর। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা। লোকসভা নির্বাচনের আদর্শ আচরণবিধি লাও থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের অন্য মন্ত্রীরা। এছাড়াও এই অনুষ্ঠানে কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত থাকতে পারবেন না।

গত বছর অগাস্ট মাসে পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে মান্যতা দেয় রাজ্য বিধানসভার স্পিকার নিযুক্ত কমিটি। রাজ্য সরকার এনিয়ে বিধানসভায় প্রস্তাবও পাস করিয়ে নেয়। প্রতি বছর সরকারি নিয়মে এই দিনটি পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের জন্য সরকারি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়। একই সঙ্গে সরকারি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের পাশাপাশি রাজ্য সঙ্গীত হিসেবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 'বাংলার মাটি বাংলার জল' গানটি পরিবেশনের কথা বলা হয় ওই বিজ্ঞপ্তিতে।

এর আগে কেন্দ্রীয় সরকার ২০ জুনকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসেবে ঘোষণা করলেও ঐতিহাসিক কারণে ওই দিনটি নিয়ে আপত্তি তোলে রাজ্য। ২০ জুন রাজভবনে পালন করা হয় পশ্চিমবঙ্গ দিবস। যদিও তাতে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ দাবি ছিল, এইদিনে বাংলা ভাগ করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কারও সঙ্গে কোনও আলোচনা ছাড়া এই দিনটিকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসাবে চিহ্নিত করেছে। এরপরই পশ্চিমবঙ্গের প্রকৃত প্রতিষ্ঠা দিবস কবে হওয়া উচিত, এই প্রশ্নে বিধানসভায় একটা কমিটিও তৈরি করা হয়। যে কমিটি ইতিমধ্যে তাদের রিপোর্টে জানায় পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হওয়া উচিত পয়লা বৈশাব।

বিধানসভার কমিটির সুপারিশ নিয়ে আলোচনা করে দিনক্ষণ চূড়ান্ত করতেই রাজ্য সরকার একটি সর্বদলীয় বৈঠক ডাকো সেই বৈঠকে বুদ্ধিজীবী, সমাজসেবী সহ সমাজের বিশিষ্টজনদের ডাকা হয়। তাঁদের কাছে পশ্চিমবঙ্গ দিবস কবে হওয়া উচিত, তা নিয়ে বক্তব্য রাখতে বলা হয়। বেশিরভাগজনই জানান, ১ বৈশাখই এই দিবস পালন করা উচিত। অনেকেই বলেন, ২০ জুনের রক্তাক্ত ইতিহাস রয়েছে। সেদিন বাংলা ভাগ হয়েছিল। তাই এই দিনটিকে কোনওভাবেই পশ্চিমবঙ্গ দিবস পালন করা উচিত নয়। এই বক্তব্যের বিরোধিতা করেন তথাগত রায়। তাঁর যুক্তি, ২০ জুনের কারণেই পশ্চিমবঙ্গ আজ ভারতে। তাই এই দিনটিকেই মান্যতা দেওয়া দরকার সরকারের।


You might also like!