Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

kolkata

3 months ago

Saltlake Accident: সল্টলেকে দুর্ঘটনার কবলে দ্রুতগামী গাড়ি, আহত ৪ জন

Car accident in Saltlake
Car accident in Saltlake

 

কলকাতা, ২০ জুন : সল্টলেকে দুর্ঘটনার কবলে পড়ল একটি দ্রুতগামী গাড়ি। শনিবার সকালের এই দুর্ঘটনায় আহত হয়েছেন ওই গাড়িতে থাকা ৪ জন যাত্রী। পুলিশ জানিয়েছে, সল্টলেক দক্ষিণ থানার অদূরে আমূল আইল্যান্ডের কাছে দুর্ঘটনায় পড়ে গাড়িই। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের দিক থেকে গাড়িটি করুণাময়ীর দিকে যাচ্ছিল। স্থানীয় সূত্রের দাবি, গাড়ির গতি যথেষ্ট বেশি ছিল।

আমূল আইল্যান্ডের কাছে আবর্জনা ফেলার একটি গাড়ি দাঁড়িয়েছিল। সেটিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। তারপরই সেটা পাল্টি খেয়ে যায়। গাড়ির মধ্যে থাকা চার জন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়িটিকে দুর্ঘটনাস্থল থেকে সরানো হয়েছে।

You might also like!