Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

Kanthi's BJP candidate Soumendu Adhikari:হাইকোর্টে স্বস্তি কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দুর

Kanthi's BJP candidate Soumendu Adhikari
Kanthi's BJP candidate Soumendu Adhikari

 

কলকাতা, ২১ মার্চ  : হাইকোর্টে স্বস্তি কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর। আদালতের চাপের মুখে বাধ্য হয়ে মামলা প্রত্যাহার করলেন আইনজীবী। মামলা প্রত্যাহার না করলে জরিমানা করা হবে, হুঁশিয়ারি দিয়েছিলেন প্রধান বিচারপতি।

সৌমেন্দুর বিরুদ্ধে প্রভাতকুমার কলেজের পরিচালনমণ্ডলির সভাপতি থাকাকালীন আর্থিক দুর্নীতির অভিযোগে মামলা হয়েছিল। আর্থিক দুর্নীতিক অভিযোগে জনস্বার্থ মামলা করেন এক আইনজীবী। প্রধান বিচারপতি প্রশ্ন করেন, 'এটা এক ব্যক্তির বিরুদ্ধে আর এক ব্যক্তির অভিযোগ। এটা জনস্বার্থ মামলা হবে কেন?'

প্রধান বিচারপতির সংযোজন, 'আপনারা রাস্তায় গিয়ে মারামারি করুন। ভোটের বুথে মারামারি করুন। পুলিশ কোর্টে যান, সিঙ্গল বেঞ্চে যান। জনস্বার্থ মামলা কেন?' প্রধান বিচারপতির বক্তব্য, এই ধরনের মামলা কখনওই জনস্বার্থ মামলার বিষয়বস্তু হতে পারে না। অন্য যে কোনও মামলার বিষয়বস্তু হতে পারে এটি। এক ব্যক্তির সঙ্গে আর এক ব্যক্তির সংঘাত এটি। অবিলম্বে মামলা প্রত্যাহার না করা হলে মামলাকারীর আইনজীবীকে আর্থিক জরিমানারও হুঁশিয়ারি দেন প্রধান বিচারপতি। সেই হুঁশিয়ারির প্রেক্ষিতেই মামলা প্রত্যাহার করা হয়।


You might also like!