Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

Sandeshkhali: 'এমন তো হতে পারে ওরা গাড়ি করে নিয়ে এসেছে', অস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর অভিযোগ মমতার

Mamata Banerjee
Mamata Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ "যেন কোনও যুদ্ধ হচ্ছে", সন্দেশখালিতে NSG তল্লাশি প্রসঙ্গে কুলটির জনসভা থেকে এই মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তীব্র কটাক্ষ করেন কেন্দ্রীয় সরকারের এজেন্সিগুলিকে।

কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?

তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে বলেন, "কেন আপনি গরিবদের উপর এরকম অত্যাচার করেন? কেন আপনি এত মিথ্যা বলেন? কেন এখানে একটা চকলেট বোমা ফাটলেও আপনাকে CBI, NIA, NSG...যেন কোনও যুদ্ধ হচ্ছে। এবং পুরোটাই একপেশে। রাজ্যপুলিশকে বলা-ই হয়নি। কেউ জানে না কী পাওয়া গিয়েছে, কোথা থেকে পাওয়া গিয়েছে। এমন তো হতে পারে ওরা গাড়ি করে নিয়ে এসেছে। তারপর সেটা দেখানো হয়েছে।"

কী ঘটেছে?

শুক্রবার দুপুরে সন্দেশখালিতে পৌঁছয় CBI -এর আধিকারিকরা। সেখান থেকে উদ্ধার করা হয় বেশ কিছু অস্ত্র। এরপর শেখ শাহজাহানের এলাকায় তল্লাশি শুরু করেন NSG কমান্ডোরা। বিস্ফোরকের সন্ধান পেতে বিশেষ রোবোটের ব্যবহার করা হয়েছিল।

You might also like!