Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

Fire breaks out in BNR hospital: গার্ডেনরিচের বিএনআর হাসপাতালে আগুন, দমকলের তৎপরতায় এল আয়ত্তে

Fire breaks out in BNR hospital
Fire breaks out in BNR hospital

 

কলকাতা, ১৬ এপ্রিল: কলকাতার গার্ডেনরিচে আগুন লাগল বিএনআর হাসপাতালে। মঙ্গলবার সকাল ৭টা নাগাদ আগুন জ্বলতে দেখে দমকল কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। দমকলের পাঁচটি ইঞ্জিনের চেষ্টায় আপাতত নিয়ন্ত্রণে এসেছে আগুন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, হাসপাতালের তিন তলায় চক্ষু অপারেশন থিয়েটারে আগুন লাগে। তার পর তা ছড়িয়ে পড়ে অন্যত্র।

মঙ্গলবার সকালে বিএনআর হাসপাতালের তিন তলায় চক্ষু অপারেশন থিয়েটার থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখে আতঙ্কে ছুটোছুটি শুরু করে দেন অনেকেই। হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা রেলরক্ষী বাহিনী (আরপিএফ)-র সদস্যরা তড়িঘড়ি খবর দেন দমকলে। রোগীদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। দমকলের পাঁচটি ইঞ্জিনের চেষ্টায় আপাতত নিয়ন্ত্রণে এসেছে আগুন। আগুনে অপারেশন থিয়েটারের যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।

You might also like!