Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

Kunal Ghosh:দেব-মিঠুন পারস্পরিক সম্পর্কে তোপ কুণালের

Kunal Ghosh
Kunal Ghosh

 

কলকাতা : দেব-মিঠুন পারস্পরিক সম্পর্কের নিরিখে এবার আরও বিস্ফোরক তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। এক্স হ্যান্ডেলে দলের তারকা প্রার্থী তথা বিদায়ী সাংসদের ভূমিকাকে কটাক্ষ করলেন কুণাল।

কুণাল এক্স হ্যান্ডলে লিখেছেন, “দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে দলবদল সমর্থনের। বিশ্বাসঘাতকদের আচরণ সমর্থনের। বিশ্বাসঘাতকরা আমাদের নেতা-নেত্রী-দলের বিরুদ্ধে কুৎসা করলেও তাদের সঙ্গে ব্যক্তিগত আদিখ্যেতা করে নিজের ইমেজকে সর্বপন্থী উদার রাখার চেষ্টার নাম সৌজন্য। আর বিশ্বাসঘাতক দলবদলুদের ''গদ্দার'' বলা হলে সেটা আপত্তির!”

ভোটের প্রচার পর্বে সম্প্রতি তৃণমূলনেত্রী ‘গদ্দার’ বলে কটাক্ষ করেছেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে। তবে তৃণমূলের তারকা প্রার্থী দেব কথায়, এই ধরনের শব্দবন্ধ নিয়ে আপত্তি রয়েছে তাঁর। সেই নিয়ে এবার মিঠুনের প্রতি দেবের ব্যক্তিগত সৌজন্য দেখানোকে তুমুল কটাক্ষ করলেন কুণাল।

দেবের মন্তব্যের তীব্র বিরোধিতা করে কুণাল ঘোষ বলেন, “দেব খুব ভাল ছেলে, আমি ভালবাসি। কিন্তু এই ধরনের মানসিকতা বা বিবৃতির আমি তীব্র বিরোধিতা করছি।”


You might also like!