Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

CPIM:চিটফান্ড সংস্থার টাকা ফেরৎ পেতে বাম প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান

CPIM
CPIM

 

কলকাতা : সারদা, রোজভ্যালি-সহ একাধিক চিটফান্ড সংস্থায় টাকা রেখে যাঁরা প্রতারিত হয়েছেন সেই আমানতকারী ও এজেন্টদের বাম প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানানো হল ৷ আমানতকারীদের পাশে দাঁড়ানো বাম নেতারা আজ বলেন, যত বেশি বাম প্রার্থীরা জিতবে, প্রতারিতদের টাকা ফেরত পাওয়াটাও তত সহজ হবে ৷

সুজন চক্রবর্তী ও আবদুল মান্নানরা প্রতারিত আমানতকারী ও এজেন্টদের সংগঠিত করেছিলেন। তাঁদের হয়ে আইনি লড়াই লড়েছেন বিকাশ ভট্টাচার্যরা। প্রতারিতদের সংগঠন চিটফান্ড সাফারার্স ইউনাইটেড ফোরাম দমদম কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী সুজন চক্রবর্তী ও হাওড়া কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী সব্যসাচী চক্রবর্তী-সহ বাম প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান।

এদিন চিটফান্ডের প্রতারিত আমানতকারীদের মঞ্চের তরফে বিকাশ ভট্টাচার্য বলেন, "সংসদে বামেরা দুর্বল বলে প্রতিবাদটাও দুর্বল। সংগঠিত করা যাচ্ছে না। যত বেশি বাম প্রার্থী জিতিয়ে পাঠাতে পারবেন তত সহজ হবে আপনাদের টাকা ফেরানোর প্রক্রিয়া।

বিকাশবাবু বলেন, “মোদী বলেছেন টাকা দেবেন। এর আগে অমিত শাহ বলেছিলেন। বিভ্রান্ত হবেন না এদের কথায়। এরা মিথ্যা বলে। নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ হয়ে সব অংশে বাম প্রার্থীদের জেতান। শুরু থেকেই চিটফান্ড প্রতারিতদের পাশে থেকেছেন সুজন চক্রবর্তীরা।"

দমদম কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী বলেন, "প্রতারকরা যে সর্বনাশ করেছে তার অবসান হতে হবে। টাকা ফেরত চাই, প্রতারকদের শাস্তি চাই। আদালতে বিকাশ ভট্টাচার্য যোগ্য নেতৃত্ব দিয়েছেন৷ রাস্তায় আমরা ছিলাম। কেন্দ্রের ইডি যে বিপুল টাকা বাজেয়াপ্ত করেছে, সেটা প্রতারিতদের ফেরত দেবে না বলছে।”

সুজনবাবু বলেন, “রাজ্য সরকার জানিয়েছে, টাকা ফেরানোর দায়িত্ব নেবে না। দু'জনের অবস্থান স্পষ্ট৷ এরা কেউ এটা চায় না। লড়াইটা রুটি, রুজির। লড়াইটা ভাব দেখানোর লড়াই না। আপনারা সব স্পষ্ট বোঝেন। দায়িত্ব নিন৷ দুই প্রতারক দিল্লি ও রাজ্য, তার বিরুদ্ধে রুখে দাঁড়ান।"

 কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে সেই দাবি করা হল সংগঠনের তরফে । উপস্থিত ছিলেন সুজন চক্রবর্তী, বিকাশ ভট্টাচার্য-সহ অন্যান্যরা ।


You might also like!