Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

Weather forecast:গরম ও তাপের দাপট বজায়ই রয়েছে, ৬-৮ মে স্বস্তি মিলবে দক্ষিণবঙ্গে

Weather forecast
Weather forecast

 

কলকাতা, ৩ মে : দু’-এক পশলা বৃষ্টি হলেও এখনই অস্বস্তি কমেনি রাজ্যের বেশির ভাগ অংশে। ৫ মে, রবিবার পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। তবে, এ বার ধীরে ধীরে তাপমাত্রা কমতে পারে। আগামী চার থেকে পাঁচ দিনে ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে দিনের তাপমাত্রা। ৬ মে, অর্থাৎ আগামী সোমবার থেকে ৮ মে, বুধবার পর্যন্ত কলকাতা-সহ গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এবার তাপপ্রবাহের তীব্রতা কিছুটা কমবে। তবে, পশ্চিমের কয়েকটি জেলা যেমন পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া - এই জেলাগুলিতে আপাতত তাপপ্রবাহের সতর্কতা থাকছে। অন্যান্য জেলাগুলিতে কমবে দাবদাহ। ৪ মে-র পর থেকে তাপমাত্রা কিছুটা কমবে। ৬-৮ মে-র মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৪ ডিগ্রি বেশি।


You might also like!