Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

kolkata

2 years ago

CV Ananda Bose- Molestation Case:পুলিশের সঙ্গে বচসা-ধস্তাধস্তি, রাজ্যপাল বোসের পদত্যাগ চেয়ে রাজভবন অভিযানে তৃণমূলের শিক্ষা সেল

CV Ananda Bose- Molestation Case
CV Ananda Bose- Molestation Case

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃরাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে রাজভবনেরই এক মহিলা কর্মীর শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে। এক সপ্তাহের ব্যবধানে রাজ্যপাল বোসের বিরুদ্ধে পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ জানিয়েছেন এক নৃত্যশিল্পীও।

তৃণমূলের শিক্ষা সেলের রাজভবন অভিযান ঘিরে তুলকালাম। রাজভবনের অদূরে গার্ডরেল দিয়ে মিছিল আটকায় পুলিশ। বাধা অতিক্রম করে রাজভবনে পৌঁছনোর চেষ্টা করেন মিছিলকারীরা। পুলিশের সঙ্গে বচসা এবং ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তাঁরা।

তবে রাজভবনে পৌঁছনোর আগেই ব্যারিকেড তৈরি করে আন্দোলনকারীদের আটকে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় আন্দোলনকারীদের। 

ওয়েবকুপার অন্যতম সদস্য শিক্ষিকা শর্মিষ্ঠা দেবশর্মা বলেন, "রাজ্যপাল নিজের অধঃস্তন কর্মীর শ্লীলতাহানি করেছেন। ওর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও উঠেছে। উনি পদের অসম্মান করেছেন। এই ধরনের রাজ্যপাল যত তাড়াতাড়ি বাংলা থেকে বিদায় নেবেন ততই রাজ্যের মঙ্গল।"একই সঙ্গে তাঁর প্রশ্ন, "এই ধরনের আচার্য থাকলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরাও কী করে সুরক্ষিত থাকবেন?" 

ওয়েবকুপার অন্যতম সদস্য মণিশঙ্কর মণ্ডল বলেন, “রাজ্যপাল  বলে কি সাত খুন মাফ নাকি! সংবিধানের সুরক্ষাকবচকে ব্যবহার করে উনি যা খুশি করতে পারেন না। অভিযোগের যথাযথ তদন্ত চাই এবং রাজ্যপালের পদত্যাগের দাবিতেই এই কর্মসূচি।"

প্রসঙ্গত, রাজভবনের কর্মী শ্লীলতাহানির  অভিযোগ আনার পরই সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন রাজ্যপাল। এমনকী ঘটনার দিনের রাজভবনের সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে এনেছিলেন। তারপরই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছিল, রাজ্যপাল তাঁর চেম্বারের ছবি কেন সামনে আনলেন না। 


You might also like!