Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Horoscope

2 years ago

এই দেবীর কাছে মানত করলেই চাকরি পাকা, নিমেষে বদলে যাবে জীবন! কোথায় এই সার্ভিস কালীর মন্দির?

Kali Mandir
Kali Mandir

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃএই দেবীর কাছে প্রার্থনা করলেই চাকরি পাকা! এমনই বিশ্বাস করেন ভক্তরা। মায়ের কাছে যেই প্রার্থনা করেছেন সেই চাকরি পেয়েছেন। তাই এই মন্দিরের নাম সার্ভিস কালীর মন্দির।

কিন্তু কোথায় রয়েছে এই মন্দির? বাঁকুড়ার সোনামুখীতে রয়েছে এই বিশেষ মন্দির। বাঁকুড়া থেকে ৫০ কিমি দূরে অবস্থিত সার্ভিস কালীর এই মন্দির। দেবীর কাছে মানত করলেই চাকরি পাওয়া যায় বলে দাবি ভক্তদের । সারা বছর চাকরির আসায় এই মন্দিরে গিজ গিজ করে ভক্তদের ভিড়।

লোকমুখে শোনা যায় এই দেবীর কাছে মানত করলে সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরিও পাওয়া যায়। তাই এই মন্দিরে দূর-দূরান্ত থেকে ভিড় করেন মানুষ।

এই এলাকার কিছু মানুষের দাবি। বহু দিন ধরে এই এলাকায় বাস সার্ভিস ছিল না। পরে দেবীর কাছে মাত্র ষোলোআনা দিয়ে মানত করতেই অল্প দিনের মধ্যেই শুরু হয়ে যায় বাস সার্ভিস।

তাই জাগ্রত এই মায়ের মন্দিরে কাজের আশায় মানত করেন হাজার হাজার ভক্ত। মানত পূরণ হলে অবশ্য সামর্থ মতো উপহারও দিয়ে যান এই দেবীকে।


You might also like!