kolkata

1 hour ago

West Bengal Election 2026: দক্ষিণ হাওড়ায় বিশৃঙ্খলা ও ভোটার হেনস্থার অভিযোগ শ্যামল কুমার হাতির

Shyamal Kumar Hati Alleges Chaos and Voter Harassment in South Howrah
Shyamal Kumar Hati Alleges Chaos and Voter Harassment in South Howrah

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:ভোটের দিনেই বিশৃঙ্খলার অভিযোগে সরগরম দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্র। থানামাখুয়া মডেল হাই স্কুলের ভোটকেন্দ্রে ভোটারদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী শ্যামল কুমার হাতি। সেক্টর অফিসারের ভূমিকা নিয়েও প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।​শ্যামলবাবুর আরও অভিযোগ, ভোটকেন্দ্রের ভিতরে পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও আন্দুল রোডের উপর দীর্ঘ লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে ভোটারদের। তাতে যেমন ভোগান্তি বাড়ছে, তেমনই ধীরগতিতে চলছে ভোটগ্রহণ। তাঁর দাবি, এই পরিস্থিতি উদ্দেশ্যপ্রণোদিত এবং এর পিছনে প্রশাসনিক গাফিলতির ইঙ্গিত রয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই উচ্চতর কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হয়েছে বলেও দাবি করেন তিনি।ভোটারদের একাংশও লাইনে দাঁড়িয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বলে স্থানীয় সূত্রে খবর। দীর্ঘক্ষণ অপেক্ষা ও ভোটদানের ধীর গতিতে বিরক্তি ছড়িয়েছে ভোটকেন্দ্র চত্বরে।

অন্যদিকে, একই দিনে শিবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ সকালেই নিজের ভোটকেন্দ্রে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। ভোটারদের সঙ্গে কথা বলে তিনি জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকলেই যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেটাই তাঁর প্রত্যাশা। প্রথম দফার নির্বাচনে বিপুল সংখ্যক মানুষ ভোট দিয়েছেন উল্লেখ করে তাঁর আশা, দ্বিতীয় দফাতেও সেই প্রবণতা বজায় থাকবে।​তাঁর কথায়, মানুষ নিজের মতো করে ভোট দেবেন। কোনও বাধা টিকবে না। নির্বাচন ঘিরে উত্তেজনার আবহে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলেও, শেষ পর্যন্ত শান্তিপূর্ণ ভোটগ্রহণ হবে বলে আশাবাদী তিনি।

You might also like!