Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

kolkata

3 months ago

Kalighat TMC: ‘আসল’ তৃণমূলে নাম জড়াতেই শোকজ! ফিরহাদ-অরূপদের বিরুদ্ধে কালীঘাটের কড়া পদক্ষেপ

TMC serves notices to Firhad Hakim
TMC serves notices to Firhad Hakim

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তৃণমূলের অন্দরের টানাপোড়েন। ‘আসল’ তৃণমূলের দাবিদার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে নাম জড়ানো একাধিক নেতাকে শোকজ নোটিস পাঠিয়েছে কালীঘাটের তৃণমূল। সোমবার ওই শিবিরের পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার পরই এই পদক্ষেপের খবর সামনে আসে। দলীয় সূত্রে জানা গিয়েছে, শোকজ প্রাপকদের তালিকায় রয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, জাভেদ খান, রথীন ঘোষ, বিপ্লব মিত্র, স্নেহাশিস চক্রবর্তী, সাবিনা ইয়াসমিন-সহ আরও কয়েকজন নেতা। তৃণমূলের অন্দরমহলের খবর, বর্তমানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর সঙ্গে যুক্ত বলে যাঁদের দেখা যাচ্ছে, মূলত তাঁদের বিরুদ্ধেই এই নোটিস জারি করা হয়েছে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে উঠেছে, কারণ এই পদক্ষেপকে অনেকেই দলীয় নেতৃত্ব ও সংগঠনের কর্তৃত্ব নিয়ে নতুন বিতর্কের ইঙ্গিত হিসেবে দেখছেন। 

তৃণমূলের অন্দরে বিদ্রোহ হওয়ার পরেই পুরনো সব কমিটি ভেঙে দিয়েছিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শৃঙ্খলারক্ষা-সহ অন্যান্য কমিটি নতুন করে গঠন করা হয়। তারপরেও দলে মুষলপর্ব ও ভাঙন বন্ধ করতে পারেননি নেত্রী। এবার সেই শৃঙ্খলারক্ষা কমিটিই বিদ্রোহীদের শোকজ করল। প্রসঙ্গত, আজ, সোমবার বিকেলে ঋতব্রতর নেতৃত্বে নিউটাউনের নামী পাঁচতারা হোটেলে বিশেষ অধিবেশন হয়েছিল। হাজির ছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্তের তৃণমূল কাউন্সিলররা। ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের পুত্র তথা কলকাতার ৮৬ নং ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ বসুও। শুধু তাই নয়, এদিনই ঘোষণা হয় নতুন জাতীয় কর্মসমিতি।  

এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসরা। জাভেদ খানও দলের গুরুত্বপূর্ণ মুখ। রাজ্যের প্রাক্তন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছিলেন, তিনি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন। ঘটনাক্রমে তাঁদের সকলেই এই মুহূর্তে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ‘আসল’ তৃণমূলে। আরও নতুন নাম আগামী দিনে যুক্ত হতে পারে! সেই ইঙ্গিত এদিনও দিয়েছেন ঋতব্রত। শুধু তাই নয়, নতুন কমিটিতে মমতার স্নেহধন্য অরূপ রায়কে চেয়ারম্যান পদে রাখা হয়েছে। এই ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যথেষ্ঠ চ্যালেঞ্জের, এমনই মনে করছে ওয়াকিবহাল। শেষপর্যন্ত তাহলে কালীঘাটে মমতার পাশে কাদের দেখা যাবে? সেই চর্চাও চলছে। সেই আবহেই এবার দলবিরোধী কাজের জন্য ফিরহাদ হাকিমদের শোকজ করা হল। 

You might also like!