Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Metro Rail signaling issues : মেট্রো বিভ্রাট, নোয়াপাড়া ও দক্ষিণেশ্বর স্টেশনের মাঝে সিগন্যালিং সমস্যায় ব্যাহত পরিষেবা

service disrupted due to signaling issues between
service disrupted due to signaling issues between

 

কলকাতা, ১২ আগস্ট : ফের শহরে মেট্রো বিভ্রাট। শুক্রবার দুপুরে নোয়াপাড়া ও দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের মাঝে সিগন্যালিং-এর বেশ কিছু সমস্যা দেখা দেয়। যার জেরে ব্যাহত হয় মেট্রো রেলের ডাউন লাইনের চলাচল। যার জেরে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।

জানা গিয়েছে, দমদমে দুপুর ১ টার পর থেকেই এই সমস্যা দেখা দিয়েছে । সমস্যা দেখা দিলে দমদম থেকে সমস্ত মেট্রো ডাউন লাইনের রেককে ঘুরিয়ে আপ লাইনে করে দেওয়া হয় বলেই সূত্রের খবর।

এই প্রসঙ্গে মেট্রো রেল কর্তৃপক্ষ জানায়, খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করার চেষ্টা চালাচ্ছেন রেল আধিকারিকরা। তবে এই পরিস্থিতিতে প্রবল সমস্যার সম্মুখীন হচ্ছেন নিত্যযাত্রীরা। এর আগেও বেশ কয়েকদিন আগেই নোয়াপাড়া মেট্রো স্টেশনে না থেমেই সোজা বেরিয়ে গিয়েছিল মেট্রো। তার পর সোজা দিয়ে থামে গিয়ে থামে বরাহনগরে। পরে জানা যায়, মেট্রোর গেট না খোলার কারণেই ওই রেকটিকে নোয়াপাড়ায় থামানো হয়নি। সেই ঘটনার পর শুক্রবার দুপুরে ফের মেট্রোয় বিভ্রাট। এবার নোয়াপাড়া এবং দক্ষিণেশ্বের মাঝে সিগন্যালিং-এর সমস্যার জন্য দমদম থেকেই ঘুরিয়ে দেওয়া হচ্ছে রেক।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…