Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

kolkata

1 month ago

Bengal SIR: এসআইআর-এর ‘ষড়যন্ত্র’ রোখার রণনীতি, সকাল থেকেই দলীয় নানা স্তরে ব্যস্ততা

West Bengal Chief Minister Mamata Banerjee
West Bengal Chief Minister Mamata Banerjee

 

কলকাতা, ২২ ডিসেম্বর : এসআইআর-এর ‘ষড়যন্ত্র’ রোখার রণনীতি ঠিক করতেই সোমবার সভার ডাক দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকাল থেকেই শুরু হয়েছে দলীয় ও প্রশাসনিক স্তরে ব্যস্ততা। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম-সহ রাজ্যস্তরের নেতৃত্বের উপস্থিতিতে সকাল ১১টায় সভা শুরুর কথা। এসআইআরের খসড়া তালিকায় কাদের নাম উঠল না, তা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে দলে কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন দলনেত্রী। দলের তরফে বিএলএ ও বিএলএ-২ যাঁরা এই কাজে সরাসরি যুক্ত সোমবার দলীয় সভায় তাঁদের আরও একবার ‘নিবিড়’ বার্তা দিতে চলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী।

নেতাজি ইন্ডোরে আজকের সেই সভায় আমন্ত্রিত কলকাতা ও লাগোয়া জেলার ৪০টি বিধানসভার বিএলএ, বিএলএ ২-সহ দলীয় কর্মীরা। বৈধ ভোটারের নাম খসড়া তালিকায় না উঠলে তার জন্য সরাসরি বিজেপিই দায়ী বলে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে তৃণমূল। তাদের অভিযোগ, নির্বাচন কমিশন সেই ষড়যন্ত্রে বিজেপির দোসর। একটা বৈধ নামও বাদ গেলে তার ফল মারাত্মক হবে বলে হুমকি দিয়েছে তৃণমূল। এই পরিস্থিতিতে ১১টার মধ্যে সভা শুরু হয়ে যাওয়ার কথা।

You might also like!