Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

kolkata

3 months ago

Anandapur Fire: শুক্রবার সকাল থেকে ফের উদ্ধারকাজ শুরু নাজিরাবাদের গুদামে

Fire in godown in Anandapur
Fire in godown in Anandapur

 

কলকাতা, ৩০ জানুয়ারি : অগ্নিকাণ্ডের ঘটনার পর কেটে গিয়েছে চারদিন। এখনও পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি আনন্দপুরের নাজিরাবাদের গুদামে অগ্নিকাণ্ডে কতজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার আরও চারজনের দেহাংশ উদ্ধার হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত ২৫ জনের দেহাংশ উদ্ধার হয়েছে। শুক্রবার সকাল থেকে ফের উদ্ধারকাজ শুরু হয়।

এদিন সকালে আনন্দপুরের গুদামের সামনে পুলিশি প্রহরা দেখা যায়। গুদামটি পুলিশ সিল করে দিয়েছে। এলাকায় জারি রয়েছে ১৬৩ ধারা। ২১টি দেহাংশের ময়নাতদন্ত সম্পূর্ণ হয়েছে। বৃহস্পতিবার যে চারটি দেহাংশ উদ্ধার হয়েছে, সেগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনও কয়েকজন নিখোঁজ। ফলে পরিজনদের উৎকণ্ঠা ক্রমশ বাড়ছে। বিধ্বংসী অগ্নিকাণ্ডে গুদামটি বিধ্বস্ত হয়ে যাওয়ায় দ্রুত উদ্ধারকাজও করা যাচ্ছে না।

এদিকে, কলকাতা হাই কোর্টের অনুমতিতে শুক্রবার আনন্দপুরে মিছিল করবেন শুভেন্দু অধিকারীরা। হাই কোর্ট জানিয়েছে, সকাল ১১টা থেকে বেলা সাড়ে ৩টে পর্যন্ত ওই প্রতিবাদ কর্মসূচি করা যাবে। মিছিলে সর্বোচ্চ ২ হাজার জনের জমায়েত করা যাবে।

You might also like!