Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

Tathagata Roy:বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, প্রশান্ত ভূষণকে কটাক্ষ তথাগতর

Tathagata Roy
Tathagata Roy

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- ভারতের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন নিয়ে আইনজীবী তথা সক্রিয় সমাজকর্মী প্রশান্ত ভূষণকে কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।নিউইয়র্ক টাইমসে এক পাতার একটি সচিত্র লেখা প্রকাশিত হয়েছে ভারতে উমর খালিদের আন্দোলন নিয়ে। সেই লেখা যুক্ত করে প্রশান্ত ভূষণ উমরকে লক্ষ্য করে এক্সবার্তায় লিখেছেন, “বিনা বিচারে ৪ বছর জেলে। মোদীর ভারতে ভিন্নমতের দাম। নিউ ইয়র্ক টাইমসের চমৎকার লেখা। #উমর খালিদ।”এর জবাবে তথাগতবাবু লিখেছেন, “পাকিস্তান তৈরি হয়েছিল যাতে ভারতীয় মুসলমানরা, যারা অনুমিতভাবে একটি 'বিচ্ছিন্ন জাতি' গঠন করেছিল, তাদের হিন্দু-সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে অন্যায়ের শিকার হতে হবে না। তাহলে মিস্টার খালিদের পছন্দের দল ভারতে এখানে কী করছে?এই মৌলিক প্রশ্নটি আমাকে কষ্ট দেয়। নিউ ইয়র্ক টাইমস-এর কি কোনও উত্তর আছে? মনে রাখবেন, আমি তার প্রভুর স্বর জিজ্ঞাসা করছি না।”

প্রসঙ্গত, মানবাধিকার কর্মী বলে বর্ণিত উমর খালিদ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ডেমোক্রেটিক স্টুডেন্টস ইউনিয়নের নেতা ছিলেন। কাশ্মীরি নেতা আফজাল গুরু ও মকবুল ভাটের ফাঁসির দন্ডের বিরুদ্ধে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচীতে তিনি অংশ নিয়েছিলেন।

You might also like!