Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

1 year ago

WEST BENGAL WEATHER UPDATE: উত্তরে ঝরছে বৃষ্টি, দক্ষিণে অস্বস্তির চড়চড়ি; বাংলায় বর্ষার স্বস্তি কবে মিলবে?

WEST BENGAL WEATHER UPDATE
WEST BENGAL WEATHER UPDATE

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:সকাল পেরিয়ে বেলা হতেই আকাশের মুখ মেঘে ঢাকা। অথচ বৃষ্টির দেখানেই। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরমে জেরবার অবস্থা। কয়েকদিন আগেও যে বৃষ্টির ছাট মেখে যে গরম কার্যত উধাত্ত হয়ে গিয়েছিল তা যেন ফের ফিরে এল। ফলে উত্তরবঙ্গে নাগাড়ে বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গে ক্রমশ বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি ৷ ফলে বিক্ষিপ্ত বৃষ্টিতে স্বস্তি মিলছে না৷

আজ রবিবার, জামাইষষ্ঠী। আম, কাঁঠাল পাকা গরম যেন ফের বঙ্গের আবহে ঘুরপাক খাচ্ছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের আবহে। নিম্নচাপ দূর্বল হয়ে সরে গিয়েছে। বাতাসের অনুকুল পরিস্থিতির কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। ফলে হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলবে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো জুনের প্রথম সপ্তাহের চারদিন দক্ষিণবঙ্গে অল্প বিস্তর বৃষ্টি চলবে। ব্যস ওই টুকুই। তারপর গরম ফিরবে নিয়ম মতো। আলিপুর আবহাওয়া দফতর বলছে দক্ষিণবঙ্গে আপাতত আবহাওয়ার কোনও সতর্কবার্তা নেই। ঝড়-বৃষ্টির সম্ভাবনাও কম। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি ও দমকা ঝড়ো হাওয়া বইতে পারে কিছু এলাকায়।আগামী 3-4 দিনে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা অন্তত 4 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। বাতাসে জলীয় পারস্পের পরিমাণ বেশি রয়েছে। গরম ও জলীয়বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি কষ্টদায়ক হতে পারে।

উত্তরবঙ্গে ইতিমধ্যে বর্ষার প্রবেশ ঘটেছে। বৃষ্টি সেখানকার আটটি জেলায় চলছে এবং ভারী বৃষ্টির কারণে পাহাঢ়ে ধ্বস নামছে। আজ বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং শহরের উপরের পাঁচ জেলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। মোটামুটি 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে ওই জেলাগুলিতে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে৷ সেখানে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আজ রবিবারে শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। এরপর বৃষ্টির পরিমাণ কমতে পারে, বাড়তে পারে তাপমাত্রা।

শনিবার কলকাতা এবং প্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.9 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1.9 ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 0.8 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 92 শতাংশ সর্বনিম্ন 71 শতাংশ। আজ রবিবার দিনের আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ডিগ্রি এবং 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।


You might also like!