Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

kolkata

1 month ago

BJP Protest March: ‘আরশোলা’র অরাজকতার বিরুদ্ধে দেশপ্রেমের মিছিল’, জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে বিজেপির পদযাত্রা

BJP protest in Kolkata
BJP protest in Kolkata

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: গত শুক্রবার নিট ইস্যুতে ধর্মতলায় আয়োজিত আন্দোলনকে ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। বিক্ষোভ চলাকালীন সাংবাদিকদের উপর হামলার অভিযোগও ওঠে। সেই ঘটনার প্রতিবাদে সোমবার কলকাতার রাস্তায় পালটা মিছিল করল বঙ্গ বিজেপি। দলীয় পতাকার বদলে জাতীয় পতাকা হাতে নিয়ে বিজেপি নেতা-কর্মী ও সমর্থকেরা শহরের দুই প্রান্তে পদযাত্রা করেন। একটি মিছিল শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত এবং অন্যটি গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত যায়। বিজেপির দাবি, আন্দোলনের আড়ালে ওইদিন শহরে অরাজকতা সৃষ্টি করা হয়েছিল। তাদের অভিযোগ, হিংসাত্মক পরিস্থিতি তৈরি হওয়ার পাশাপাশি দেশবিরোধী স্লোগানও শোনা গিয়েছে। এই ধরনের ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া হবে না বলে আগেই সরকারের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছিল। সেই প্রেক্ষিতেই প্রতিবাদ কর্মসূচি নিয়ে পথে নামে বঙ্গ বিজেপি। 

গত শুক্রবার নিট আন্দোলন, ‘আরশোলা’দের সমর্থনে পথে নেমেছিল এসএফআই-সহ একাধিক বাম ছাত্র সংগঠন। শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত ওই মিছিল ও অবস্থানের কর্মসূচি ছিল। ধর্মতলায় ওই মিছিলের তরফ থেকে হিংসা ছড়ানোর অভিযোগ ওথে। বিতর্কিত পোস্টার, প্ল্যাকার্ড তো ছিলই, দেশবিরোধী স্লোগানও দেওয়া হয় বলে অভিযোগ। খবর করতে গিয়ে একাধিক সাংবাদিক আক্রান্ত হয়েছিলেন! মিছিল থেকে হিংসা ছড়ানো, সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে আজ, সোমবার পথে বঙ্গ বিজেপি।  

শিয়ালদহ থেকে বিকেল সাড়ে তিনটের পর মিছিল শুরু হয়। জাতীয় পতাকা নিয়ে ধর্মতলার উদ্দেশ্যে মিছিল শুরু হয়। শিয়ালদহের ওই মিছিলে রাজ্যের মন্ত্রী তাপস রায়, বিজেপি বিধায়ক সজল ঘোষ, শঙ্কুদেব পণ্ডা, তমোঘ্ন ঘোষ-সহ একাধিক বিজেপি নেতা ছিলেন। নিট আন্দোলনের নামে অরাজকতা, দেশবিরোধী স্লোগান মানা যায় না। যারা হিংসা ছড়িয়েছেন, তাঁদের শাস্তি হবে। জোরালো এই দাবি করেছেন তাপস রায়। যারা হিংসা ছড়িয়েছে, গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা কীভাবে ছাত্র হতে পারেন? সেই প্রশ্ন তুলেছেন সজল ঘোষ। সিপিএম, কংগ্রেস, তৃণমূল ‘আরশোলা’ সেজেছে, সেই অভিযোগও করেছেন সজল। ধৃতদের কড়া শাস্তির দাবিও তোলা হয়েছে। প্রধানমন্ত্রীর অসম্মানের পালটা স্লোগান তোলা হয়। 

দেশে হিংসা ছড়ানোর চেষ্টা হচ্ছে। এই অভিযোগ তুলেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পড়ুয়াদের শিখণ্ডি করে দেশভাগের চেষ্টা হচ্ছে। পুলিশ, সংবাদ মাধ্যমকে টার্গেট করা হচ্ছে। সেই অভিযোগ উঠেছে। কংগ্রেস আমলে ৫৩ বার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। সেই মন্তব্য করেন তাপস রায়। ‘আরশোলা’দের বয়কট করার ডাকও দেওয়া হয়েছে। 

You might also like!