
কলকাতা,১৬ অক্টোবর : রবিবার ছুটির দিনে উত্তেজনা পাক সার্কাসে । স্টেশনে দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা । সাময়িক বন্ধ ট্রেন চলাচলও ।
অভিযোগ উঠেছে, পার্ক সার্কাস এলাকার রেললাইন পেরতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে এক মহিলা ও শিশু । ঘটনার পরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি । রেললাইনের মাঝে বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা । অভিযোগ রেললাইনের পাশে আগে একটি প্যাসেজ ছিল সেই প্যাসেজ দিয়ে মানুষ যাতায়াত করতে পারত । কিন্তু কিছুদিন আগেই সেই প্যাসেজটি বন্ধ করে দেওয়া হয় রেলের তরফে । আর যার জেরেই লাইন বেরোতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ মানুষ অভিযোগ স্থানীয়দের । যাতে এই ধরনের দুর্ঘটনা আর না হয় সেই কারণেই রেলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা । যদিও কিছু পরে ওঠে সেই বিক্ষোভ । স্বাভাবিক হয় ট্রেন চলাচল ।
