Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

kolkata

2 months ago

Dilip Ghosh: এবার বাংলার পালা, পশ্চিমবঙ্গে পরিবর্তন অপরিহার্য, দিলীপ ঘোষ

Dilip Ghosh
Dilip Ghosh

 

কলকাতা, ১৫ নভেম্বর : পশ্চিমবঙ্গে পরিবর্তন অপরিহার্য, জোর দিয়ে বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর কথায়, বিহারের ভোটের ফলাফলে তৃণমূল কংগ্রেস ভীত। বিহারে ভোটের ফলাফলের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার বলেন, "গঙ্গা বিহারের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলায় পৌঁছেছে, বিজেপি পশ্চিমবঙ্গ থেকেও জঙ্গলরাজকে উপড়ে ফেলবে", এই প্রধানমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, "প্রধানমন্ত্রী মোদী সংকেত দিয়েছেন এবং তা অবশ্যই হবে। এবার বাংলার পালা। এখানে পরিবর্তন অপরিহার্য।"

শনিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, "বিহারের ফলাফলে তৃণমূল কংগ্রেস ভীত। বিজেপি কর্মীরা যেখানে মিষ্টি বিতরণ করছে এবং উদযাপন করছে সেখানেই কেন তাঁরা আক্রমণ করছে? বিজয়ীদের উদযাপন করতে দাও, এতেই বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস ভীত।" তিনি আরও বলেন, "তাঁরা বাংলাকে ভারত থেকে আলাদা বলেও মনে করে। কিন্তু তা নয়। বিহার এবং বাংলা সবই ভারতের অংশ। যদি কোনও পরিবর্তন আসে, তাহলে তা সকলের উপর প্রভাব ফেলবে। বিহারের প্রভাব বাংলাতেও দেখা যাবে।"

You might also like!