Bansdroni | বাঁশদ্রোণীর ব্যারাকে পুলিশকর্মীর রহস্যমৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ

Mysterious death of a police officer at a barracks in Bansdroni
Mysterious death of a police officer at a barracks in Bansdroni

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : কলকাতায় পুলিশকর্মীর রহস্যমৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ব্যারাক থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ। ওই পুলিশকর্মীর নাম সঞ্জয় হালদার। বৃহস্পতিবার সকালে বাঁশদ্রোণী থানার পুলিশ ব্যারাক থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে এটিকে আত্মহত্যার ঘটনা বলেই মনে করছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, সঞ্জয় পুলিশের গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন। বুধবার রাতে পুলিশ ব্যারাকের দোতলার একটি ঘরে একাই ছিলেন তিনি। সকালে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান সহকর্মীরা। সকাল ৮টা নাগাদ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। কী কারণে এই মৃত্যু, তার সম্ভাব্য সব কারণ খতিয়ে দেখছে পুলিশ। মৃত পুলিশকর্মীর ব্যবহৃত ফোনটি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…