Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

kolkata

1 year ago

weather update:কমবেশি বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরে জারি সতর্কতা

Kolkata rain forecast
Kolkata rain forecast

 

কলকাতা, ১৭ জুলাই : বৃষ্টি এখনই থামবে না দক্ষিণবঙ্গে, বৃষ্টিপাত চলবে কলকাতাতেও। তবে, দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিই হবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের ক্ষেত্রে থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা। শহর ও শহরতলিতে আবহাওয়ার অনেকটাই উন্নতি হয়েছে, বৃহস্পতিবার সকালে রোদের দেখাও মিলেছে।

এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য কম। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২১ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে, ১৯-২১ জুলাইয়ের মধ্যে উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই ভারী বৃষ্টি প্রত্যাশিত। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পঙ ও কোচবিহারে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

You might also like!