Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

kolkata

1 year ago

Weather Update:বর্ষার বৃষ্টিতে স্বস্তি বঙ্গে, স্বস্তিদায়ক আবহাওয়া সর্বত্রই

West Bengal monsoon news
West Bengal monsoon news

 

কলকাতা, ৭ জুলাই : নিম্নচাপ ও বর্ষার বৃষ্টিতে ভিজছে সমগ্র পশ্চিমবঙ্গ, স্বস্তিদায়ক আবহাওয়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই। সোমবারও সকাল থেকেই মেঘলা আকাশ, বৃষ্টিও হয়েছে বিভিন্ন জেলায়। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি কম।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। আগামী বুধ এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে পারে। তবে থামবে না। দক্ষিণবঙ্গে এই বৃষ্টি চলবে আগামী শনিবার পর্যন্ত।

আগামী মঙ্গলবার এবং বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। আগামী শনিবার পর্যন্ত উত্তরের আট জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

You might also like!