Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

kolkata

3 years ago

Dilip Ghosh : বাংলায় সংখ্যালঘুরা বঞ্চিত : দিলীপ ঘোষ

Dilip Ghosh
Dilip Ghosh

 

কলকাতা, ৩ ফেব্রুয়ারি  : বাংলায় সংখ্যালঘুরা বঞ্চিত। শুক্রবার প্রাতঃভ্রমণে বেরিয়ে সংখ্যালঘুদের হয়ে এমনটাই দাবি করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, মোদী সরকারের পাশে থাকলে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাবেন তাঁরা।

এদিন দিলীপ ঘোষ একাধিক ইস্যুতে তোপ দাগলেন রাজ্যকে। তিনি বলেন, “এ রাজ্যে ৩০ শতাংশ মানুষ সংখ্যালঘু। ভেবে দেখার বিষয়, স্বাধীনতার ৭৫ বছরে তারা কী পেয়েছেন? এই ৩০ শতাংশ মানুষ যদি পিছিয়ে থাকে, রাজ্য এগোবে কীভাবে?” দাবি করলেন, সারা দেশে সংখ্যালঘুদের উন্নয়নে মোদী সরকার অনেক পরিকল্পনা করছেন। বিশেষ করে গরীব কল্যাণ যোজনার সব থেকে বেশি সুবিধা গরীব সংখ্যালঘুরা পেয়েছেন।

দিলীপ ঘোষের কথায়, পশ্চিমবঙ্গে সংখ্যালঘুরা বঞ্চিত। তাঁদের এতদিন বিজেপি সম্পর্কে ভয় দেখানো হয়েছে। বলা হয়েছে, বিজেপি এলে কী না কী হয়ে যাবে! অথচ সারা দেশে বিজেপি এসে গিয়েছে। বিজেপি সাংসদের কথায়, “শিক্ষা-স্বাস্থ্য থেকে এতদিন ওদের বঞ্চিত করা হয়েছে। ইচ্ছাকৃতভাবে হাতে বোমা, বন্দুক তুলে দেওয়া হয়েছে। ওদের এবার ভাবতে হবে, তাঁরা মোদির সঙ্গে থেকে সুবিধা পাবেন, না দিদির সঙ্গে থেকে আজীবন গরীব হয়ে জীবন যাপন করবেন।”

এদিন মিড ডে মিলে বাসি খাবার প্রসঙ্গে দিলীপ বলেন, “দুর্ভাগ্যজনক। শিশুরা আমাদের ভবিষ্যৎ। কেন্দ্র মিড ডে মিলে কোটি কোটি টাকা খরচ করছে। যাতে দরিদ্র বাচ্চারা লেখাপড়া করতে স্কুলে আসে। তাঁদের উচ্ছিষ্ট খাওয়ানো হচ্ছে। কারা এরা? কী ধরনের লোক এরা? আর এসব খতিয়ে দেখতে কেন্দ্রীয় দল এলে তার বিরোধিতা করা হচ্ছে! ওই লোকরাই বিরোধিতা করছে, যারা বাচ্চাদের উচ্ছ্বিষ্ট খাওয়ায়। সব সমাজবিরোধী আজ তৃণমূল নেতা। তাদের কাছে কোনও মানবিকতা বা ভাল কিছু আশা করা যায় না।”


You might also like!