Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

kolkata

1 month ago

Tutu Bose dies at 79: টুটু বসুর প্রয়াণে শোকাহত মন্ত্রী অগ্নিমিত্রা পাল

Former Mohun Bagan president Tutu Bose
Former Mohun Bagan president Tutu Bose

 

কলকাতা, ১৩ মে : প্রাক্তন মোহনবাগান সভাপতি স্বপন সাধন বসু প্রয়াত। কলকাতা ময়দানে, টুটু বসু নামে পরিচিত এই ক্রীড়া প্রশাসক, গতকাল রাত ১২টা নাগাদ দক্ষিণ কলকাতার একটি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৮ বছর। বেশ কিছুদিন ধরেই তিনি নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। সোমবারই তাঁকে নার্সিংহোমে ভর্তি করা হয়।

টুটু বসুর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শোকবার্তায় তিনি জানান, "প্রয়াত স্বপন সাধন বসু (টুটু বসু) ভারতীয় ফুটবল ও মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব পরিবারের এক অবিস্মরণীয় নাম। সবুজ-মেরুনের সাফল্য, আধুনিকীকরণ ও ঐতিহ্য রক্ষায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ক্রীড়া প্রশাসক, সাংসদ ও সংগঠক হিসেবে তিনি বাংলার ক্রীড়াজগতে এক অনন্য অধ্যায়ের সৃষ্টি করেছেন। তাঁর প্রয়াণে ভারতীয় ফুটবল তথা বাংলার ক্রীড়াঙ্গনের অপূরণীয় ক্ষতি হল।"

You might also like!