Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

kolkata

1 year ago

Manu Bhaker:প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিকে অনন্য রেকর্ড গড়লেন মনু ভাকের

Manu Bhaker
Manu Bhaker

 

কলকাতা, ৩০ জুলাই : চলতি অলিম্পিকে দ্বিতীয় পদক পেল ভারত এবং সেটা মনু ভাকের ও সরবজ্যোত–এর হাত ধরে। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতল মনু ভাকের-সরবজ্যোত সিং জুটি। সেই সঙ্গে ইতিহাস গড়লেন মনু। ১২৪ বছরের রেকর্ড ভেঙে চুরমার হয়ে গেল। স্বাধীনতার পরে একমাত্র ভারতীয় মনু যিনি একই অলিম্পিকে জোড়া পদক জিতলেন। ব্রোঞ্জ মেডেলের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১৬-১০ ফলে হারিয়েছে এই ভারতীয় জুটি।

মনু ভাকেরের আগে ১৯০০ সালে ভারতীয় হিসাবে এই নজির ছিল নর্ম্যান প্রিচার্ডের। সেবার অলিম্পিকে অ্যাথলেটিক্স থেকে দুটি রুপো জিতেছিলেন তিনি। ১৯৪৭ সালে স্বাধীনতার পরে আর কোনও ভারতীয় ক্রীড়াবিদ একই অলিম্পিক থেকে জোড়া পদক জিততে পারেননি। সেই ‘অসাধ্য’ সাধন করলেন ভারতের শুটার মনু ভাকের।

You might also like!